বাড়িতে ঢুকে ছবি তোলায় পাপারাৎজিদের ওপর মেজাজ হারালেন আলিয়া
তারকা বনে গেলেই পাপারাৎজিদের ভিড় পড়ে ছবি তুলতে। তাই তাদের থেকে নিজেদের অনেকটা লুকিয়েই চলার চেষ্টা করেন তারকারা। বিনা অনুমতিতে ছবি তোলায় মাঝেমধ্যে অনেক তারকাকে পাপারাৎজিদের সঙ্গে দুর্ব্যবহারের ঘটনা ঘটে। তেমনি ছবি তোলাকে কেন্দ্র করে এবার মেজাজ হারালেন বলি অভিনেত্রী আলিয়া ভাট।