পশ্চিম তীরে ইসলামিক জিহাদের কমান্ডারসহ ৪ যোদ্ধা নিহত
ফিলিস্তিনের পশ্চিম তীর এলাকায় ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত হয়েছেন হামাসের মিত্রগোষ্ঠী প্যালেস্টাইনিয়ান ইসলামিক জিহাদের (পিআইজে) একজন কমান্ডারসহ চার জন যোদ্ধা। নিহত ওই কমান্ডারের নাম মুহম্মদ জব্বার ওরফে আবু সুজা। গতকাল বৃহস্পতিবার পশ্চিম তীরের তুলকার্ম শহরে নূর শামস শরণার্থী শিবির সংলগ্ন এলাকায় একটি