ফেনীতে আশ্রয়কেন্দ্র ছাড়ছেন বন্যাকবলিতরা
ফেনীতে বন্যা পরিস্থিতির অনেকটা উন্নতি হয়েছে। বিশেষ করে ছাগলনাইয়া পৌর শহর, মহামায়া ইউনিয়নে। ফলে আশ্রয়কেন্দ্র ছাড়তে শুরু করেছেন অনেকেই। তবে নিম্নাঞ্চল ইউনিয়ন হিসেবে পরিচিত ঘোপাল, শুভপুর, রাধানগর, পাঠাননগরে বন্যার পানি ধীরগতিতে নামছে। ছাগলনাইয়া উপজেলার উঁচু জায়গায় অবস্থিত বন্যার পানি নেমে যাওয়াতে আশ্রয়কেন্দ্র