আগামীকাল চালু হচ্ছে মেট্রোরেল
আগামীকাল রোববার থেকে ঢাকা মেট্রোরেল নতুন সময়সূচি অনুযায়ী চলাচল শুরু করবে। এ সংক্রান্ত একটি সংবাদ বিজ্ঞপ্তি আজ শনিবার ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) প্রকাশ করেছে। “ডিএমটিসিএলের অফিশিয়াল ওয়েবসাইট এবং ফেসবুক পেজে যাত্রীদের জন্য মেট্রোরেল ভ্রমণ সংক্রান্ত সমস্ত প্রয়োজনীয় তথ্য পাওয়া যাবে।