দীর্ঘ ১ মাস পর কর্ণফুলী পেপার মিলসের উৎপাদন চালু

সেপ্টেম্বর 19, 2024
by

দীর্ঘ প্রায় ১ মাস পর উৎপাদনে ফিরল কাপ্তাই উপজেলাধীন চন্দ্রঘোনাস্থ কর্ণফুলী পেপার মিলস (কেপিএম) লিমিটেডের উৎপাদন। বুধবার (১৮ সেপ্টেম্বর) রাত থেকে উৎপাদনে ফিরেছে প্রতিষ্ঠানটি। এর আগে গত ১ মাস পূর্বে কাঁচামাল সংকট ও কারিগরি ত্রুটির কারণে প্রতিষ্ঠানটির উৎপাদন বন্ধ হয়ে যায়।

এদিকে কর্ণফুলী পেপার মিলস এর উৎপাদন চালু হওয়ার বিষয়টি নিশ্চিত করে কেপিএমের মহাব্যবস্থাপক (এমটিএস) আবুল কাশেম জানান, বুধবার সকাল থেকেই কেপিএমের উৎপাদন চালু করার উদ্যোগ নেওয়া হয়। বিভিন্ন যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে রাত থেকেই কার্যক্রম শুরু হয়। বর্তমানে মিলসের কাগজ উৎপাদনে কাঁচামাল হিসেবে পাল্প ব্যবহার করে কাগজ তৈরি করা হচ্ছে। আশা করা যাচ্ছে বুধবার রাতে মোট কত টন কাগজ উৎপাদন হয়েছে সেটি বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে জানা যাবে। এরইমধ্যে সব প্রক্রিয়া চালু হয়েছে।

এদিকে কর্ণফুলী পেপার মিলস দীর্ঘ ১ মাস পর উৎপাদনে ফিরায় স্বস্তি ফিরে এসেছে মিলের শ্রমিক কর্মচারীদের মধ্যে। কারখানার একাধিক শ্রমিক-কর্মচারী জানান, আমরা অনেক আনন্দিত। মিলসের এ উৎপাদন কার্যক্রম যেন চলমান রাখা হয় সেই দাবি জানিয়েছেন তারা।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

পাকিস্তানকে হারিয়ে যা বললেন বাংলাদেশ অধিনায়ক

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে বড় জয় পেয়েছে বাংলাদেশ

এক শর্তে ইরানে হামলার সিদ্ধান্ত বাতিল করলেন ট্রাম্প

ইরানে হামলার সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি