ছিল একাধিক বিলাসবহুল গাড়ি, কত সম্পত্তি রেখে গেলেন রতন টাটা?

অক্টোবর 10, 2024
by

ভারতীয় শিল্পপতি রতন টাটা মারা গেছেন। বয়সজনিত সমস্যা নিয়ে মহারাষ্ট্র রাজ্যের মুম্বাইয়ের একটি হাসপাতালে তিনি ভর্তি ছিলেন। বুধবার (৯ অক্টোবর) রাতে সেখানেই তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।

গত ৭ অক্টোবর মুম্বাইয়ে ব্রিচক্যান্ডি হাসপাতালে যখন তাকে ভর্তি করা হলো, শেষবার ট্যুইট করলেন, “গুজব ছড়ানো হচ্ছে আমাকে নিয়ে। আমি একদম ভালো আছি। রুটিন চেকআপের জন্য ভর্তি হয়েছি।”

কিন্তু মাত্র দুদিনেই যে সব শেষ হয়ে যাবে, কে জানত! ৯ অক্টোবর রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন রতন টাটা। টাটা গোষ্ঠীকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন তিনি। তার সময়েই টাটা গোষ্ঠীর বৃদ্ধি হয়েছে সবচেয়ে বেশি। কত সম্পত্তি রেখে গেলেন রতন টাটা?

১৯৯১ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত টাটা গোষ্ঠীর চেয়ারম্যান

বুধবার রাতে ভারতীয় নাগরিকরা পেল সেই দুঃসংবাদ। রতন টাটা আর নেই। রতন টাটাকে বিশ্বের সবচেয়ে সফল শিল্পপতিদের মধ্যে একজন বলে গণ্য করা হয় এবং তার নেতৃত্বেই টাটা গ্রুপ শুধু ভারতেই নয়, সারা বিশ্বে একটি আলোড়ন ফেলে দিয়েছিল।

রতন টাটা ১৯৯১ সালে টাটা গোষ্ঠীর চেয়ারম্যানের পদ গ্রহণ করেন এবং ২০১২ সাল পর্যন্ত কোম্পানির চেয়ারম্যান ছিলেন।

কত সম্পদ রেখে গেলেন রতন টাটা?

টাটা গোষ্ঠীর ব্যবসা সারা বিশ্বে ছড়িয়ে আছে এবং বাড়ির রান্নাঘর থেকে আকাশে বিমান পর্যন্ত। এই গ্রুপের ১০০টিরও বেশি তালিকাভুক্ত কোম্পানি রয়েছে এবং তাদের মোট টার্নওভার প্রায় ৩০০ বিলিয়ন মার্কিন ডলার।

প্রয়াত রতন টাটার সম্পদ সম্পর্কে বলতে গেলে, রিপোর্ট অনুসারে, ভারতের এই ‘রতন’ প্রায় ৩ হাজার ৮০০ কোটি টাকার আনুমানিক সম্পদ রেখে গেছেন।

সংবাদমাধ্যম আজকাল বলছে, মৃত্যুর সময় রতন টাটার মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৩,৮০০ কোটি টাকা। তার আয়ের বেশিরভাগটাই আসত টাটা গ্রুপ ও টাটা সন্স থেকে। আয়ের অনেকটাই তিনি দান করতেন। টাটা সন্সের সাবেক চেয়ারম্যান মাসিক বেতন পেতেন আড়াই কোটি টাকা।

এছাড়া মুম্বইয়ের কোলাবায় সমুদ্র সংলগ্ন এলাকায় তার বিলাসবহুল বাংলো রয়েছে। যার মূল্য প্রায় দেড়শো কোটি টাকা। টাটা সন্সে তার যে শেয়ার ছিল সেখান থেকে তিনি যে অর্থ উপার্জন করতেন, তার বেশিরভাগটাই চ্যারিটেবল ট্রান্সে দান করতেন এই শিল্পপতি।

এছাড়া ওলা, পেটিএমের মতো সংস্থায় তার বিনিয়োগ ছিল। তার সংগ্রহে একাধিক বিলাসবহুল গাড়ি ছিল। তার মধ্যে উল্লেখযোগ্য টাটা ন্যানো। যা তারই মস্তিষ্কপ্রসূত ছিল। এছাড়া টাটা নেক্সন, মার্সিডিজ বেঞ্জ, ল্যান্ড রোভার, ক্যাডিল্যাক, শেভ্রলে, হন্ডা সিভিক ইত্যাদি। 

আয়ের একটা বড় অংশ দাতব্য কাজে

২৮ ডিসেম্বর ১৯৩৭ সালে জন্মগ্রহণকারী রতন টাটার সম্পদের এই পরিসংখ্যানটি তার বিশ্বব্যাপী ব্যবসার বিবেচনায় কম বলে মনে হতে পারে। মনে হতেই পারে, এত বড় গ্রুপের চেয়ারম্যানের সম্পত্তি এত কম! এর পেছনের কারণ হচ্ছে, তার উপার্জনের একটি বড় অংশ দান করা হয়।

রতন টাটা তার উদারতার জন্য পরিচিত ছিলেন এবং ভারতের শীর্ষ জনহিতৈষীদের মধ্যে ছিলেন, যারা তার আয়ের একটি বড় অংশ টাটা ট্রাস্টে দান করতেন। এই দানগুলো টাটা ট্রাস্ট হোল্ডিং কোম্পানির অধীনে সংস্থাগুলোর করা মোট উপার্জনের ৬৬ শতাংশ অবদান রাখে।

টাটা ছিল সবার জন্য সহায়ক

২০০৪ সালের সুনামি হোক বা করোনা মহামারির প্রাদুর্ভাব, রতন টাটা প্রতিটি সংকটে সাহায্য করতে এগিয়ে ছিলেন। শুধু সামাজিক কাজেই নয়, আর্থিক সমস্যায় ভুগছেন এমন ছাত্রদের সাহায্য করার জন্যও তিনি সর্বদা অগ্রণী ছিলেন।

তার ট্রাস্ট এই ধরনের ছাত্রদের বৃত্তি দেয়। এই ধরনের ছাত্রদের জেএন টাটা এনডাউমেন্ট, স্যার রতন টাটা স্কলারশিপ এবং টাটা স্কলারশিপের মাধ্যমে সাহায্য দেওয়া হয়। জীবনে অন্তত ৯ হাজার কোটি টাকা তিনি শিক্ষা, স্বাস্থ্য, গ্রামোন্নয়ন ও সামাজিক খাতে দান করেছেন।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

কারিনাকে প্রথম দেখার অভিজ্ঞতা জানালেন সাইফ

বলিউড অভিনেতা সাইফ আলী খানের ডিভোর্সি তকমা, বয়সের ফারাক কিংবা

মিয়ানমারে ভয়াবহ বন্যা: নিহতের সংখ্যা বেড়ে ২৩৬, ৭৭ জন নিখোঁজ

মায়ানমারে ঘূর্ণিঝড় ইয়াগির কারণে সৃষ্ট ভয়াবহ বন্যায় অন্তত ২৩৬ জন