বিপিএলে দল পরিবর্তন শরিফুলের

অক্টোবর 10, 2024
by

বিপিএলের একাদশ আসরের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে আগামী ১৪ অক্টোবর। তার আগে সরাসরি চুক্তির মাধ্যমে ক্রিকেটারদের দলে ভেড়ানোর সুযোগ পাচ্ছে দলগুলো। সেই সুযোগ কাজে লাগাতে আটঘাট বেঁধে নেমেছে চিটাগাং কিংস। এক দশক পর পুরোনো ফ্র্যাঞ্চাইজির অধীনে এবারের আসরে ফেরা দলটি জাতীয় দলের পেসার শরিফুল ইসলামকে নিজেদের ডেরায় ভিড়িয়েছে।

শুরুতে ইংল্যান্ডের অলরাউন্ডার মঈন আলি ও শ্রীলঙ্কার অভিজ্ঞ তারকা অ্যাঞ্জেলো ম্যাথিউসের সঙ্গে চুক্তি করে চট্টগ্রাম। এরপর পাকিস্তানের হায়দার আলির সঙ্গেও কথাবার্তা পাকা করে রেখেছে বন্দরনগরীর দলটি। সবশেষ এবার দেশি ক্রিকেটার শরিফুল ইসলামকে দলে ভেড়াল চট্টগ্রাম। গত আসরে তিনি খেলেছেন দুর্দান্ত ঢাকার হয়ে, যাদের হয়ে এক ম্যাচে হ্যাটট্রিকও করেছিলেন। বিষয়টি আজ (বৃহস্পতিবার) নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। গুঞ্জন রয়েছে এই দলে লিটন দাসও যুক্ত হতে পারেন!

এদিকে গত আসরে ফরচুন বরিশালকে শিরোপা জেতানো তামিম ইকবাল এবার থাকছেন দলটিতে। রিটেনশন ক্রিকেটার যদি তিনজন হয় সেক্ষেত্রে তামিমের পর মাহমুদউল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিমকে ধরে রাখতে পারে বরিশাল। এ ছাড়া বিদেশি হিসেবে পুরো সিজনের জন্য থাকছেন ডেভিড মালান এবং ফাহিম আশরাফ।

আসরের শেষ ভাগে ডেভিড মিলার এবং কাইল মায়ার্সের বরিশালে যোগ দেওয়ার কথা রয়েছে। দলটির কোচিং স্টাফেও থাকছে কিছুটা পরিবর্তন। নতুন করে যুক্ত হচ্ছেন নাফিস ইকবাল।

প্রসঙ্গত, আগামী ২৭ ডিসেম্বর থেকে বিপিএলের একাদশ আসর শুরুর কথা রয়েছে। বিসিবি তাদের গত সভায় বিপিএলের ড্রাফট ও আসর শুরুর সময় নির্ধারণ করে দেয়। ড্রাফট হবে আগামী ১৪ অক্টোবর। বিপিএলে একাদশ আসরের তিনটি দলে পরিবর্তন আসছে। ঢাকা ও চট্টগ্রামের পুরোনো ফ্র্যাঞ্চাইজি ফিরে এসেছে বিপিএলে। থাকছে না কুমিল্লার কোনো দল। নতুন ফ্র্যাঞ্চাইজি দেখা যাবে রাজশাহী থেকে।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

পূর্বাচলের স্টেডিয়ামের জন্য এত বড় বাজেট প্রদান করা সম্ভব নয় : ফারুক

পূর্বাচলে স্টেডিয়ামের জন্য এই মুহূর্তে বড় বাজেট বহন করা সম্ভব

মাস্ক-রামাস্বামীকে ১ লাখ সরকারি বাতিলের দায়িত্ব দিলেন ট্রাম্প

বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক এবং ভারতীয় বংশোদ্ভূত মার্কিন রাজনীতিক