ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ :নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ

অক্টোবর 10, 2024
by

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘বি’ গ্রুপে আজ টস জয়ী ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে।
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ ১৬ রানে হারিয়েছিলো স্কটল্যান্ডকে। ওই ম্যাচ জিতে দশ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে জয়ের দেখা পায় টাইগ্রেসরা।
বিশ^কাপে শুভ সূচনা করলেও দ্বিতীয় ম্যাচেই হারের স্বাদ পায় বাংলাদেশ। ইংল্যান্ডের কাছে ২১ রানে হেরে যায় টাইগ্রেসরা। ২ ম্যাচে ১টি করে জয়-হারে ২ পয়েন্ট নিয়ে পাঁচ দলের গ্রুপে চতুর্থস্থানে আছে বাংলাদেশ।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিতলেই সেমিফাইনালের দৌড়ে ভালোভাবে টিকে থাকবে বাংলাদেশ। হেরে গেলে সেমিতে খেলার আশা ফিকে হয়ে যাবে টাইগ্রেসদের। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের একাদশ অপরিবর্তিত রেখেছে বাংলাদেশ।
বাংলাদেশের মতই ২ ম্যাচে ১টি করে জয়-হারে ২ পয়েন্ট আছে ওয়েস্ট ইন্ডিজের। দক্ষিণ আফ্রিকার কাছে ১০ উইকেটে হারলেও স্কটল্যান্ডকে ৬ উইকেটে হারায় ক্যারিবীয়রা। বাংলাদেশের চেয়ে রান রেটে এগিয়ে টেবিলের তৃতীয়স্থানে আছে ওয়েস্ট ইন্ডিজ।
এখন পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তিন ম্যাচ খেলে সবগুলোতেই হেরেছে বাংলাদেশ। ২০১৪, ২০১৬ ও ২০১৮ সালে বিশ্বকাপের মঞ্চে তিনবার মুখোমুখি হয়েছিলো দু’দল।
বাংলাদেশ একাদশ : নিগার সুলতানা (অধিনায়ক), সাথী রানী, দিলারা আকতার, সোবহানা মোস্তারি, তাজ নেহার, স্বর্ণা আকতার, রিতু মনি, ফাহিমা খাতুন, রাবেয়া খান, নাহিদা আকতার ও মারুফা আকতার।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ : হেইলি ম্যাথুস (অধিনায়ক), স্টাফানি টেলর, কিয়ানা জোসেফ, শেমাইন ক্যাম্পবেল, ডিয়ানন্দ্রা ডোটিন, চিনেল হেনরি, আলিয়া অ্যালেইন, ম্যান্ডি মাংরু, আফি ফ্লেচার, আশমিনি মুনিসার ও কারিশমা রামহারাক।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

কোথায় যাচ্ছেন সাকিব ?দেশে ফিরছেন ক্রিকেট দল

বাংলাদেশ ক্রিকেট দল অসাধারণ এক সিরিজ শেষে পাকিস্তান থেকে দেশে

আসিফের গানের মডেল সেই ভাইরাল সিঁথি 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পরপর দুইটি ঘটনায় ভাইরাল হন ফারজানা সিঁথি