ঢামেকে ১২ দিন চিকিৎসা শেষে ফেরার পথে সড়কে প্রাণ গেল বৃদ্ধার

অক্টোবর 10, 2024
by

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ১২ দিন ধরে চিকিৎসা নিয়ে অ্যাম্বুলেন্সে করে পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে বাড়ি ফিরছিলেন সাহারা খাতুন (৭৬) নামের এক বৃদ্ধা। পথে তাদের বহনকারী অ্যাম্বুলেন্সটি ইউটার্ন নিতে গেলে একটি বাসের সঙ্গে মুখোমুখি হয়। এতে বদ্ধা সাহারা খাতুন প্রাণ হারান। আহত হন তার ছেলে, মেয়ে ও মেয়ের জামাই। 

বৃহস্পতিবার দুপুরের দিকে নারায়ণগঞ্জের বারদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক ওই বৃদ্ধাকে মৃত ঘোষণা করেন।

নিহত সাহারা খাতুনের মেয়ে আহত রওশনারা বেগম বলেন, আমার মা শ্বাসকষ্ট ও নিউমোনিয়া নিয়ে গত ৩০ সেপ্টেম্বর ঢাকা মেডিকেলে ভর্তি হন। আজ সকাল ১০টার দিকে ঢাকা মেডিকেল থেকে আমার মাকে ছাড়পত্র দেওয়া হয়। এতে করে আমরা একটি অ্যাম্বুলেন্সে করে গ্রামের বাড়ি চাঁদপুরের বাবুরহাট এলাকার উদ্দেশে রওনা হই। 
তিনি বলেন, আমরা অ‍্যাম্বুলেন্স নিয়ে নারায়ণগঞ্জের বারদী এলাকায় পৌঁছালে সড়কে যানজট থাকায় চালক উল্টো পথে যাওয়ার চেষ্টা করেন। উল্টোপথে যাওয়ার সময়ও সড়কে যানজট ছিল। পরে চালক অ্যাম্বুলেন্স ঘুরিয়ে ব্রিজের নিচ দিয়ে ইউটার্ন নিতে যান। সে সময় একটি বাসের সঙ্গে আমাদের বহনকারী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। 

তিনি বলেন, তখন আমার মা, আমার ভাই, আমার স্বামী, অ্যাম্বুলেন্স চালক ও আমি গুরুতর আহত হই। পরে আমাদের গুরুতর আহত অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য আমাদের ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক জানান যে, আমার মা আর বেঁচে নেই।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, নারায়ণগঞ্জ থেকে আহত অবস্থায় চারজনকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছিল। এর মধ্যে সাহারা খাতুন নামে এক বৃদ্ধাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

তিনি বলেন, নিহতের পরিবারের কাছ থেকে জানা যায় যে, সকালে ঢাকা মেডিকেল থেকে গ্রামের বাড়ি চাঁদপুরে যাওয়ার সময় নারায়ণগঞ্জ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

‘এক দেশ এক নির্বাচন’ পদ্ধতি চালুর পথে আরও এগোলো ভারত

একইসঙ্গে লোকসভা, বিধানসভা ও আঞ্চলিক সরকার নির্বাচন করার পথে আরও

গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৪০ ফিলিস্তিনি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও ৪০ ফিলিস্তিনি