‘ক্লাবের স্বার্থে’ কুবারসির মুখে ১০ সেলাই

নভেম্বর 7, 2024
by

লা লিগা ও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে দারুণ সময় যাচ্ছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার। চলতি মৌসুমের চতুর্থ ইউসিএল ম্যাচে গতকাল তারা বড় জয় পেয়েছে। তবে দলের স্বার্থে নিজের রক্ত ঝরিয়েছেন কাতালুনিয়ার তরুণ ডিফেন্ডার পাউ কুবারসি। প্রতিপক্ষ ফুটবলারের বুটের আঘাতে ক্ষত হয়েছে তার মুখে, যার জন্য লেগেছে ১০ সেলাই!

সার্বিয়ার বেলগ্রেডে বুধবার রাতে রেড স্টার বেলগ্রেডকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগে টানা তৃতীয় জয় তুলে নিলো হ্যান্সি ফ্লিকের দল। বার্সেলোনা টানা তিন ম্যাচে চার বা এর বেশি গোল করে জিতল। ১৯৫৯-৬০ মৌসুমের পর এই প্রথম মহাদেশীয় প্রতিযোগিতায় টানা তিন ম্যাচে চার বা এর বেশি গোলের কীর্তি গড়ল কাতালান দলটি। ম্যাচের ৬৭তম মিনিটেই তাদের জন্য অনাকাঙ্ক্ষিত এক ঘটনা ঘটে। রক্তাক্ত হয়ে মাঠ ছাড়তে হয় কুবারসিকে।

নিজেদের অর্ধে প্রতিপক্ষের আক্রমণ ঠেকাতে হেড দিয়ে বল ক্লিয়ারের চেষ্টা করেন ১৭ বছর বয়সী এই ডিফেন্ডার। হেড দিতে সফল হলেও, এ সময় রেডস্টারের স্প্যাজিকসের শূন্যে তোলা বুট তার মুখে আঘাত করে। সঙ্গে সঙ্গে সহকারী রেফারি ফাউলের সংকেত দেন। পরে বেশ কয়েকটি ক্ষত চিহ্ন ও রক্তাক্ত মুখে কুবারসিকে তুলে নেন বার্সা কোচ ফ্লিক। তার বদলে নামানো হয় ডিফেন্ডার সার্জি ডমিঙ্গোজকে। পরবর্তীতে ফ্লিক তরুণ এই স্প্যানিশ শিষ্যের মুখে ১০ সেলাইয়ের কথা জানান।

ম্যাচ শেষে ফ্লিক বলেন, ‘তার সেলাই লেগেছে, কিন্তু সে ভালো বোধ করছে এখন। তবে দাগ রয়েছে এখনও, সে তরুণ এবং আশা করি দ্রুত সেরে উঠবে।’ পরে বার্সেলোনার অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে দেওয়া কুবারসির একটি ছবির ক্যাপশনে লেখা হয়– ‘আমি ঠিক আছি।’ আরেকটি টুইটে ‘সবকিছুই ক্লাবের জন্য’ বলে উল্লেখ করে বার্সা।

চলতি মৌসুমে সেরা ডিফেন্ডারদের মধ্যে একজন হয়ে উঠেছেন কুবারসি। সেন্টার-ব্যাক পজিশনে হয়ে উঠছেন বার্সার বড় ভরসা। গত মৌসুমে জাভি হার্নান্দেজের অধীনে ক্লাবটির সিনিয়র দলে মাত্র ১৬ বছর বয়সে এই স্প্যানিয়ার্ডের অভিষেক হয়। যদিও সুযোগটা পেয়েছিলেন কয়েক ফুটবলারের ইনজুরির সুবাদে। আর চলতি মৌসুমে নিজের সামর্থ্যের কারণেই কাতালান জার্সিতে ধারাবাহিকভাবে খেলে যাচ্ছেন। রক্ষণভাগে ইনিগো মার্টিনেজের সঙ্গেও কুবারসির বোঝাপড়া দারুণ।

ফ্লিক বার্সার দায়িত্ব নেওয়ার পর থেকে ক্লাবটি খেলছে হাই-লাইন ডিফেন্স নীতিতে। যাতে ক্লাবটি সবচেয়ে বেশি প্রতিপক্ষকে অফসাইড ফাঁদে ফেলতে সক্ষম হয়। যার অন্যতম কৃতিত্ব রয়েছে কুবারসিসহ অন্য ডিফেন্ডারদের। চলতি মৌসুমের ১৬ ম্যাচে এখন পর্যন্ত প্রতিপক্ষ দলগুলো বার্সার বিপক্ষে অফসাইড ফাঁদে পড়েছে ১০৮ বার। এদিকে, বার্সার পরবর্তী ম্যাচে কুবারসি থাকবেন কি না সেই অনিশ্চয়তা রয়েছে। আন্তর্জাতিক বিরতিতে যাওয়ার আগে সোমবার রিয়াল সোসিয়াদের বিপক্ষে খেলবে বার্সেলোনা।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ করল বাংলাদেশ

ভারত থেকে ইলিশ আমদানির জন্য দেওয়া ১০৩টি অনাপত্তি সনদ (এনওসি)

সালমানের মতে, ২৭৪ রানই যথেষ্ট, বাকিটা বোলারদের উপর

প্রথম টেস্টে বড় ব্যবধানে হেরে গিয়ে পাকিস্তানের মনোবল ক্ষুণ্ন হয়েছে।প্রথম