মাহমুদউল্লাহ-মিরাজের জোড়া ফিফটি

নভেম্বর 11, 2024
by

৭২ রানে চতুর্থ উইকেট হারানোর পর দলের হাল ধরেন মাহমুদউল্লাহ রিয়াদ ও মেহেদি হাসান মিরাজ। এই দুজনে মিলে পঞ্চম উইকেট জুটিতে দলকে শক্ত ভিত গড়ে দিয়েছেন। ইতোমধ্যেই দুজনেই ফিফটি করেছেন। মাহমুদউল্লাহ এই মাইলফলক ছুঁয়েছেন ৬৩ বলে, আর মিরাজের লেগেছে ১০৬ বল।

৪২ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ১৮৩ রান। ৫২ রান নিয়ে উইকেটে আছেন মিরাজ। অপর অপরাজিত ব্যাটার মাহমুদউল্লাহর সংগ্রহ ৬৩ রান।

গত ম্যাচের মতো আজও বাংলাদেশ ভালো শুরু পায়। বিশেষ করে সৌম্য সরকার নতুন বলে বেশ সাবলীল ব্যাটিং করেছেন। তার আক্রমণাত্মক ব্যাটিংয়ে ৮ ওভার ১ বলে দলীয় ফিফটি স্পর্শ করে বাংলাদেশ। এমন শুরুর পর আরো একবার ইনিংস বড় করতে পারেননি সৌম্য। ৯ম ওভারে বোলিংয়ে ছিলেন ওমরজাই। এই পেসারের ওভারের তৃতীয় বলে বল স্টাম্পে টেনে এনে বোল্ড হয়েছেন সৌম্য। সাজঘরে ফেরার আগে ২৩ বলে ২৪ রান এসেছে তার ব্যাট থেকে।

সৌম্য ফেরার পরের ওভারেই ফিরেছেন আরেক ওপেনার তানজিদ তামিম। এক প্রান্তে সৌম্য সাবলীল ব্যাটিং করলেও আরেক প্রান্তে বেশ ভুগেছেন তামিম। ইনিংসের প্রথম চার ওভারেই দুইবার জীবন পান তামিম। তারপরও ১৯ রানের বেশি করতে পারলেন না। ১০ম ওভারে মোহাম্মদ নবীকে কাভার–পয়েন্টের উপর দিয়ে উড়িয়ে মারতে গিয়ে হাশমতউল্লাহ শাহিদিকে ক্যাচ দেন তিনি।

তিন বলের ব্যবধানে দুই ওপেনারকে হারিয়ে দল যখন বিপদে তখন মিরাজের সঙ্গে ভুল বোঝাবুঝিতে দলের বিপদ আরো বাড়িয়েছেন জাকির। সিরিজে প্রথমবার খেলতে নেমে রান আউটের শিকার হয়েছেন তিনি। ৪ রান করে জাকির ফেরায় ৫ রানের ব্যবধানে ৩ উইকেট হারায় বাংলাদেশ।

সিরিজের প্রথম দুই ম্যাচেই সমান ১১ রান করে এসেছিল তাওহিদ হৃদয়ের ব্যাট থেকে। ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খেতে থাকা এই মিডল অর্ডার ব্যাটার আজও ব্যর্থ হয়েছেন। এবার দুই অঙ্ক ছোঁয়ার আগেই সাজঘরে ফিরেছেন তিনি। ইনিংসের ১৫তম ওভারে প্রথমবার আক্রমণে আসেন রশিদ খান। এই লেগির টার্ন করা বলে ডিফেন্স করতে গিয়ে স্লিপে ক্যাচ দিয়েছেন হৃদয়। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ১৪ বলে ৭ রান।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

‘বয়স বেড়ে যাচ্ছে, এই নিয়ে কোনো আক্ষেপ নেই’

এই প্রজন্মের নতুন প্রবাদ ‘থার্টিস ইজ দ্য নিউ টুয়েন্টিস’। ত্রিশ

নির্বাচিত সরকারই কেবল দেশে উন্নয়নের নতুন ধারা সৃষ্টি করতে পারে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণ দ্বারা নির্বাচিত সরকারই