গান ভাইরালের আশায় সালমানকে হুমকি, গ্রেপ্তার গীতিকার

নভেম্বর 13, 2024
by

বলিউড হিরো সালমানকে খুনের হুমকি দেওয়া ও টাকা চাওয়া এখন নিত্যদিনের ঘটনা। এমন কোনো দিন নেই, যেদিন মৃত্যুর হুমকি পাননা সালমান। সঙ্গে মোটা অঙ্কের টাকা চাওয়ার দাবি তো থাকছেই।

কিছুদিন আগে নতুন করে খুনের হুমকি পেয়েছিলেন বলিউডের ভাইজান। মুম্বাই পুলিশের কন্ট্রোলরুমে মুঠোবার্তায় দেওয়া হয় সেই হুমকি। লরেন্স বিষ্ণোইয়ের নাম করে হুমকি ও টাকা দাবি করা হয়। তারপর থেকেই শুরু হয় তদন্ত। এ ঘটনায় গত মঙ্গলবার এক উঠতি গীতিকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ভারতীয় গণমাধ্যমের খবর, ২৪ বছর বয়সী সেই গীতিকারের নাম সোহেল পাশা। কর্ণাটকের রায়চুরের বাসিন্দা তিনি। তার লেখা একটি গান যাতে খুবই জনপ্রিয় হয়, তার চেষ্টা করছিলেন সোহেল। আর পুলিশের দাবি, এই কারণেই সালমানকে হুমকি দিয়েছিলেন সেই তরুণ।

এদিকে গত ৭ নভেম্বর মুম্বাই ট্র্যাফিক পুলিশের হোয়াটসঅ্যাপ হেল্পলাইন নম্বরে প্রচুর মেসেজ আসতে থাকে। সেখানে যে ব্যক্তি সালমানকে হুমকি দিয়েছেন, তিনি লরেন্স বিষ্ণোইয়ের দলের লোক বলে পরিচয় দেন। বলা হয় সালমান যদি ৫ কোটি টাকা না দেন, তাহলে তাকে মেরে ফেলা হবে। এমনকি ‘ম্যায় সিকন্দর হুঁ’ গানটির গীতিকারকেও মেরে ফেলা হবে বলে হুমকি আসে সেই ফোনে।

এরপর মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখা তদন্ত শুরু করে। জানা যায়, যে মোবাইল নম্বর থেকে মেসেজ এসেছিল, সেটি রায়চুর এলাকার। আর তাই কর্ণাটকে একটি তদন্তকারী দল পাঠানো হয়। ভেঙ্কটেশ নারায়ণ নামের সেই নম্বরের মালিককে জিজ্ঞাসাবাদ করা হয়।

সেই ব্যক্তি জানান, কয়েকদিন আগে বাজারে এক অপরিচিত লোক তার ফোন থেকে কল করতে চায়, আর তদন্তে দেখা যায় সেই অপরিচিত ব্যক্তি নিজের ফোনে নারায়ণের ফোন নম্বর দিয়ে হোয়াটসঅ্যাপ ইনস্টল করে নিয়েছিলেন। তারপরেই খুঁজে পাওয়া যায় সোহেল পাশাকে। তিনিই ‘ম্যায় সিকন্দর হুঁ’ গানটি লিখেছিলেন এবং এই গানকে জনপ্রিয় করার জন্য এই কাজ করেছেন তিনি। পুলিশ জানিয়েছে, সোহেলকে গ্রেপ্তারের পর ওরলি থানায় আটক করা হয়েছে, তদন্ত চলছে।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

আকিকার দাওয়াত নিয়ে জামাইবাড়িতে শ্বশুরের হামলা

দিনাজপুরের বিরামপুর উপজেলার কেশবপুর গ্রামে আকিকার দাওয়াত নিয়ে পারিবারিক দ্বন্দ্বের

প্রিন্সেস ডায়ানার মৃত্যুর পর ‘আনন্দে আত্মহারা হয়ে ওঠেন’ রাজা চার্লস : দাবি ডায়ানার ভাইয়ের

প্রিন্সেস ডায়ানার মৃত্যুর পর তার সাবেক স্বামী ও বর্তমান রাজা