লেবাননে যুদ্ধ বিরতির সিদ্ধান্তে সমর্থন ইরানের

নভেম্বর 16, 2024
by

ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তি বাস্তবায়নে লেবাননের যে কোনো সিদ্ধান্তকে সমর্থন দেবে ইরান। গতকাল শুক্রবার বৈরুত সফরে এই মন্তব্য করেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির উপদেষ্টা আলি লারিজানি। তার এই মন্তব্যের মধ্য দিয়ে তেহরানের পক্ষ থেকে এ সংঘাত থামানোর ইঙ্গিত দেওয়া হলো।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, গত বৃহস্পতিবার লেবানন পার্লামেন্টের স্পিকার নাবিহ বেরির কাছে একটি যুদ্ধবিরতি চুক্তির খসড়া প্রস্তাব দেন লেবাননে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত।

এ খসড়া প্রস্তাবটি ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যকার সংঘাত থামাতে যুক্তরাষ্ট্রের দেওয়া প্রথম লিখিত প্রস্তাব। যদিও এই প্রস্তাবে কী আছে তার বিস্তারিত এখনো জানা যায়নি। তবে খসড়া এ প্রস্তাবে হিজবুল্লাহর পক্ষ থেকে লেবানন পার্লামেন্টের স্পিকারকে ইসরায়েলের সঙ্গে আলোচনার জন্য সমর্থন দেওয়া হয়েছে।

সম্প্রতি লেবাননে তেল আবিবের আগ্রাসনের মাত্রা আরও জোরদার হয়েছে। ইসরায়েলের লাগাতার হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে হিজবুল্লাহ। এমন পরিস্থিতিতে মিত্রদের বাঁচাতেই হয়ত যুদ্ধ বন্ধের চিন্তা করছে তেহরান।

বৈরুতে লেবাননের স্পিকারের সঙ্গে সাক্ষাতের পর লারিজানি বলেন, স্পিকার আমাকে খসড়া প্রস্তাব সম্পর্কে ভালোভাবে ব্যাখ্যা দিয়েছেন। আমি যুক্তরাষ্ট্রের প্রস্তাবের লাগাম টেনে ধরতে আসিনি। বরং লেবাননের সিদ্ধান্তকেই স্বাগত জানাতে চাই। তিনি বলেন, যে কোনো পরিস্থিতিতেই ইরান লেবানন সরকারকে সমর্থন দিয়ে যাবে।

যুদ্ধ বিরতির এই আলোচনার মধ্যেও লেবাননে ব্যাপক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। শুক্রবার রাজধানী বৈরুতের দক্ষিণ শহরতলির একাধিক ভবনে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি যুদ্ধ বিমান। এতে বেশ কয়েক জন হতাহত হয়েছেন।

ঘটনাস্থল থেকে ধারণ করা ভিডিওতে দেখা গেছে, প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে এবং ভবনগুলো ধসে পড়ছে। দাহিয়েহ ও তাইয়ুনেহ এলাকাসহ অন্যান্য এলাকায় বড় ধরনের হামলা চালানো হয়েছে।

গত বছরের অক্টোবরে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকেই লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে সংঘাত চলছে। তবে, চলতি বছরের সেপ্টেম্বরের শেষের দিকে লেবাননে হামলা জোরদার করেছে ইসরায়েলি সামরিক বাহিনী।

তবে হিজবুল্লাহও পাল্টা আঘাত হানছে। লেবাননে যুদ্ধরত ইসরায়েলি সেনাবাহিনীর সদস্যদের হত্যার পাশাপাশি ইসরায়েলের বেশ গভীরে সামরিক ঘাঁটিতে অত্যাধুনিক মিসাইল দিয়ে হামলা চালাচ্ছে ইরান সমর্থিত শক্তিশালী এই সশস্ত্র গোষ্ঠীটি।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

শান্তিপূর্ণ নির্বাচন নিয়ে আস্থা নেই বাইডেনের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, আগামী নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচন

পিকনিকের বাসে ট্রাকের ধাক্কা, ১৫ শিক্ষার্থী আহত

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে পিকনিকের বাসের পেছনে ট্রাকের ধাক্কায়