ইয়েমেনের হুথি সংকট মোকাবিলার প্রশ্নে ‘বিভ্রান্ত’ ট্রাম্প?

সেপ্টেম্বর 14, 2026
by

ইরান সমর্থিত ইয়েমেনি সশস্ত্র গোষ্ঠী হুথি বিদ্রোহী ক্রমশ অগ্রসর হওয়া এবং সৌদি ও ইয়েমেনের সঙ্গে গোষ্ঠীটির সংঘাত নিয়ে ‘বিভ্রান্ত’ অবস্থায় আছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আসলে ‘ভেবে পাচ্ছেন না’ যে কীভাবে এ সংকটকে সামাল দেওয়া যাবে।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে অবস্থিত নিরাপত্তা চ্যালেঞ্জ, সন্ত্রাসবাদ এবং বৈশ্বিক ভূরাজনীতি বিষয়ক অলাভজনক থিঙ্কট্যাংক সংস্থা সৌফান সেন্টারের জ্যেষ্ঠ কর্মকর্তা কেনেথ কাৎজমান কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন। রোববার আলজাজিরাকে তিনি বলেছেন, “যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর যে সক্ষমতা এবং কার্যপদ্ধতি, তাতে বিমান অভিযানের মধ্যমে হুথি বাহিনীর অগ্রযাত্রাকে সহজেই ঠেকিয়ে দেওয়া যেতো এবং সেক্ষেত্রে বর্তমানে আমরা যে সংকটে পড়েছি, তা আদৌ সৃষ্টিই হতো না।”

আগস্টের শেষ সপ্তাহ থেকে হুথি গোষ্ঠীর সঙ্গে তীব্র উত্তেজনা শুরু হয়েছে সৌদি আরবের। ইতোমধ্যে কয়েক দফা ক্ষেপণাস্ত্র হামলা করে সৌদি আরবের জ্বালানি খাতের উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির পর গত ১১ সেপ্টেম্বর রাতে লোহিত সাগর ও এডেন সাগরকে সংযুক্তকারী বাব এল মান্দেব প্রণালি দখল করেছে হুথি যোদ্ধারা, যা সৌদির জন্য বড় দুঃসংবাদ। কারণ, যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের কারণে হরমুজ প্রণালি বন্ধ থাকায় বাব এল মান্দেব প্রণালি দিয়ে এত দিন নিজেদের অধিকাংশ জ্বালানি তেল রপ্তানি করে আসছিল সৌদি আরব।

হুথি গোষ্ঠীকে দমন করতে মার্কিন বাহিনীর অভিযান সহায়তা চেয়ে বৃহস্পতিবার প্রেসিডেন্ট ট্রাম্পকে টেলিফোন করেছিলেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান। প্রেসিডেন্ট ট্রাম্প তাকে জানান, ইরানের সঙ্গে চলমান যুদ্ধের কারণে এই মুহূর্তে হুথিদের দমন করতে অভিযান পরিচালনা করার মতো অবস্থায় নেই যুক্তরাষ্ট্র, তবে ওয়াশিংটন সৌদি আরবকে গোয়েন্দা তথ্য ও লক্ষ্যবস্তু নির্ধারণে পরামর্শ সহায়তা দিতে পারবে।

সাক্ষাৎকারে আলজাজিরাকে কেনেথ কাৎজমান বলেন, “ইয়েমেনের পরিস্থিতি কীভাবে সামাল দেবেন— তা নিয়ে বিভ্রান্তিতে পড়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প এবং এ ইস্যুতে তিনি কার্যকর কমান্ডার-ইন-চিফের ভূমিকায় আসছেন না। যুক্তরাষ্ট্র দশকের পর দশক ধরে সাগরে অবাধ জাহাজ চলাচল—বিশেষ করে মধ্যপ্রাচ্য দিয়ে জ্বালানি পরিবহনের বিষয়টিকে নিজেদের অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বার্থ হিসেবে বিবেচনা করে আসছে; কিন্তু বর্তমানে ইরান ও ইয়েমেনের হুতিদের কারণে সেই অবাধ চলাচলের ওপর চাপ সৃষ্টি হচ্ছে।”

“এমন পরিস্থিতিতে প্রেসিডেন্ট ট্রাম্প কেবল তাঁর চেয়ারে বসে আছেন, খুব একটা কিছু করছেন না এবং আশা করছেন যে সৌদি আরবের মাধ্যমেই কোনোভাবে এর সমাধান হয়ে যাবে—যা ঘটার সম্ভাবনা কম।”

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

আবু সাঈদের ‘প্রতীকী মোটিফ’ থাকছে না মঙ্গল শোভাযাত্রায়

বাংলা নববর্ষের মঙ্গল শোভাযাত্রায় জুলাই অভ্যুত্থানে শহীদ আবু সাঈদের ‘প্রতীকী

ফিলিপাইনে গণহত্যা, সাবেক প্রেসিডেন্ট গ্রেপ্তার

ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তেকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১১