ফরাসি ভাষা শিক্ষা কেন্দ্র বন্ধ করল ইরান

সেপ্টেম্বর 20, 2026
by

‘বেআইনি কর্মকাণ্ডে’ জড়িত থাকার অভিযোগে ফরাসি দূতাবাসের নিয়ন্ত্রণাধীন একটি ভাষা শিক্ষা কেন্দ্র বন্ধ করে দিয়েছে ইরান। রোববার দেশটির বিচার বিভাগীয় সংবাদমাধ্যম মিজান এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

তেহরানের প্রসিকিউটরের কার্যালয়ের বরাত দিয়ে মিজান অনলাইন বলেছে, ‌‌‘‘বছরের পর বছর ধরে কেবল ভাষা শিক্ষার আড়ালে কার্যক্রম চালিয়ে আসা ফরাসি ভাষা শিক্ষা কেন্দ্রটি (সিএলএফ) বেআইনিভাবে পরিচালিত হচ্ছিল। আদালতের নির্দেশে কেন্দ্রটির সমস্ত কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।’’

ইরানের বিচার বিভাগ ফ্রান্সের ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে সরাসরি আন্তর্জাতিক কূটনৈতিক রীতি ও সমঝোতা লঙ্ঘনের অভিযোগ করেছে।

অভিযোগে বলা হয়েছে, কেন্দ্রটি ভাষা শিক্ষালয় হিসেবে প্রাপ্ত বিশেষ মর্যাদার অপব্যবহার করেছে। একই সঙ্গে দেশটির মেধাবী ও প্রভাবশালী ব্যক্তিবর্গকে চিহ্নিত করে নিজস্ব নেটওয়ার্ক তৈরি এবং তাদের দেশত্যাগে সরাসরি সহায়তা করার মতো অপতৎপরতায় লিপ্ত ছিল।

সাম্প্রতিক মাসগুলোতে তেহরান ও প্যারিসের কূটনৈতিক সম্পর্কে চরম টানাপোড়েন চলছে।

গত মাসে ফ্রান্সে নিযুক্ত ইরানি দুই কূটনীতিককে বহিষ্কার করে প্যারিস। ইরানে নিযুক্ত দুই ফরাসি প্রতিনিধিকে সাময়িক আটক ও দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়ার জের ধরে ওই পদক্ষেপ নেয় ফ্রান্স। তেহরানের পক্ষ থেকে ওই দুই ফরাসি কূটনীতিকের বিরুদ্ধে ‘ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের’ পাল্টা অভিযোগ তোলা হয়েছিল।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

দুবাইয়ে বেনজীরের জামিন বাতিল করতে ল ফার্ম নিয়োগ করেছে সরকার

দুবাইয়ে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের জামিন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী

আঞ্চলিক সহযোগিতা বাড়াতে সার্ককে পুনরুজ্জীবিত করার আহ্বান ড. ইউনূসের

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দক্ষিণ এশীয়