সারাদেশে তিন মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় কৃষক দলের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেলে এ কর্মসূচি পালিত হয়।
এ কৃষক সমাবেশে বক্তব্য রাখেন, জেলা কৃষক দলের আহ্বায়ক সেলিম রেজা ডিউক, ক্ষেতলাল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, উপজেলা কৃষক দলের আহ্বায়ক জাকির হোসেন, সদস্য সচিব শারফুল ইসলাম, বড়তারা ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক শীহাব উদ্দিন মাস্টার, সদস্য সচিব নুরুল ইসলাম প্রমুখ।