রণবীর-আলিয়ার আদুরে সেলিব্রেশন ভাইরাল!

জানুয়ারি 1, 2025
by

নতুন বছরের শুরুতেই ভালোবাসার জোয়ার দেখালেন বলিউডের তারকা দম্পতি রণবীর কাপুর ও আলিয়া ভাট। স্ত্রী আলিয়াকে কাছে টেনে ২০২৫ কে স্বাগত জানালেন রণবীর। পরিবারের সঙ্গেই সেলিব্রেশনে মেতেছিলেন তারা।

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও স্টোরি শেয়ার করেন রণবীর কাপুরের মা নীতু কাপুর। সে ভিডিও দেখে বোঝা যায়, নতুন বছরকে স্বাগত জানাতে কোনো এক বিলাসবহুল রিসোর্টে গিয়েছিলেন রণবীর-আলিয়া। সঙ্গে ছিলেন নীতু কাপুর, সোনি রাজদান, স্বামী ও কন্যা-সহ রিধিমা কাপুর আর ছিল রণবীর-আলিয়া কন্যা রাহা।

তবে ভিডিওতে রাহাকে দেখা যায়নি। মাঝরাতের সেলিব্রেশন হয় খোলা আকাশের নিচে। তাই সম্ভবত ছোট্ট রাহা সেখানে ছিল না। তবে রণবীর ছিলেন মেজাজে। হাতে শ্যাম্পেনের বোতল নিয়েই নতুন বছরকে স্বাগত জানান তারকা। আতশবাজির ঝলকানিতে আকাশে ছড়াতেই আলিয়ার কাছে ছুটে চলে আসেন রণবীর; তাকে জড়িয়ে ধরে আদরে ভরিয়ে দেন।

এরপর ইনস্টাগ্রাম পোস্টে বেশ কয়েকটি ছবি পোস্ট করেন নীতু কাপুর। সেখানে তাদের পুরো পরিবারকেই একসঙ্গে দেখা গেছে। সেখানে রণবীর কাপুরকে কালো শার্ট আর ট্রাউজারে দেখা গেছে। রাহাকে কোলে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন রণবীর। ছোট রাহা পরেছিল লাল-সাদা সুন্দর একটা ফ্রক, মাথার চুল তার লাল ফিতে দিয়ে বাঁধা। এদিকে আলিয়ার পরনে ছিল কালো শর্ট ড্রেস। মেয়ের ঠিক পাশে দাঁড়িয়ে থাকতে দেখা গেল সোনি রাজদানকে।

একসময় রণবীরের নারীসঙ্গ নিয়ে প্রচুর চর্চা হত বি-টাউনে। দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা কাইফের সঙ্গে সম্পর্কে ছিলেন কাপুর জুনিয়র। ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমার শ্যুটিংয়ে আলিয়ার সঙ্গে সম্পর্কের সূত্রপাত। ২০২২ সালের এপ্রিল মাসে ঘরোয়াভাবেই বিয়ে সারে এই তারকা যুগল। সে বছরের নভেম্বর মাসেই রাহার জন্ম। এখন রণবীর একজন ‘ফ্যামিলি ম্যান’। আলিয়া-রাহাকে চোখে হারাতে চান না তিনি।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

গদি হারাবেন নেতানিয়াহু, কে হবেন প্রধানমন্ত্রী?

ইসরায়েলে এখনই নির্বাচন দিলে গদি হারাবেন দেশটির বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন

জাতিসংঘে যাচ্ছেন ৫৭ জনের প্রতিনিধি দল, ড. ইউনূসের ভাষণ ২৭ সেপ্টেম্বর

জাতিসংঘের সাধারণ অধিবেশনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের