‘হারানোর কিছু নেই, চাপহীন ক্রিকেট খেলো’

সেপ্টেম্বর 9, 2026
by

ইংল্যান্ডের মাটিতে সফরটা একেবারেই ভালো কাটছে না পাকিস্তানের। প্রথম দুই টেস্টে বড় হারের পর হাতছাড়া হয়েছে সিরিজও। এর ওপর কোচিং স্টাফ বদল আর শেষ টেস্টের দলে একঝাঁক নতুন মুখ—সব মিলিয়ে বেশ কোণঠাসা অবস্থায় সফরকারীরা। তবে এই কঠিন পরিস্থিতিতেও বিষাদ ভুলে সতীর্থদের চাপহীন ক্রিকেট খেলার আহ্বান জানিয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম।

আগামী বৃহস্পতিবার এজবাস্টনে শুরু হতে যাওয়া সিরিজের তৃতীয় ও শেষ টেস্টকে সামনে রেখে বাবর বলেন, ‘সিরিজ আমরা ইতোমধ্যেই হেরেছি, তাই এখন আমাদের হারানোর আর কিছুই নেই। আমাদের উচিত নিজেদের ওপর বিশ্বাস রেখে একদম মুক্ত মনে খেলা।’

‘আমরা গত দু-একদিন ভালো অনুশীলন করেছি এবং নতুন আসা তরুণদের বিষয়গুলো বুঝিয়ে দিয়েছি। যেকোনো তরুণ খেলোয়াড় যখন দলে আসে, তার মধ্যে এক ধরনের দারুণ উত্তেজনা থাকে। সেই উত্তেজনাটা মাঠে স্পষ্ট দেখা যাচ্ছে এবং আমি বিশ্বাস করি ম্যাচের ভেতরেও তা ফুটে উঠবে।’

ইনজুরির কারণে প্রথম টেস্টে না থাকা বাবর লর্ডসে দ্বিতীয় টেস্টেও ব্যাট হাতে ব্যর্থ হন, দুই ইনিংসে করেন মাত্র ৮ ও ৬ রান। কঠিন মুহূর্তে দলের সিনিয়র ও কাপ্তান হিসেবে নিজের দায়বদ্ধতার কথা স্মরণ করেন।

এ বিষয়ে তিনি বলেন, ‘যেকোনো সিরিজ বা টুর্নামেন্টে নামার আগে সবাই নিজের পারফর্ম করার ওপর আস্থা রাখে। একজন সিনিয়র খেলোয়াড় হিসেবে আমাকে আরও বেশি দায়িত্ব নিতে হবে। আমার দৃঢ় বিশ্বাস, এমন কঠিন পরিস্থিতিতে সুযোগ লুফে নিয়ে ভালো করাই আসল কাজ। এই চ্যালেঞ্জিং কন্ডিশনে পারফর্ম করা ও আধিপত্য দেখানোর জন্যই তো আমরা ক্রিকেট খেলি। অতীতের ব্যর্থতাগুলো পেছনে ফেলে এখন আমাদের নজর দিতে হবে ভবিষ্যতে।”

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

বাংলাদেশের ব্যাপারটা একটু ভিন্ন, বলছেন জয়শঙ্কর

ভারত তার প্রতিবেশী দেশগুলোর রাজনৈতিক পদক্ষেপ নিয়ন্ত্রণের চেষ্টা করছে না

কুদস প্রধান কানি জেনারেল নিলফরৌশানের শেষকৃত্যে

ইরানের কমান্ডার ইসমাইল কানি মঙ্গলবার তেহরানে নিহত জেনারেল আব্বাস নিলফরৌশনের