জ্বালানি তেলের দোকানে আগুন, হৃদরোগে ব্যবসায়ীর মৃত্যু

মার্চ 3, 2025
by

নিজের জ্বালানি তেলের দোকানে আগুন দেখে হৃদরোগে আক্রান্ত হয়ে আব্দুল আওয়াল (৫৫) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সোমবার (৩ মার্চ) সকালে রাজশাহীর বাগমারা উপজেলার মাদারীগঞ্জ বাজারে আওয়ালের দোকানে আগুন লাগলে তিনি অসুস্থ হয়ে পড়েন। দুপুরে তিনি হাসপাতালে মারা যান। 

আব্দুল আওয়ালের বাড়ি পবা উপজেলার ভুগরইল গ্রামে। তিনি সাড়ে চার থেকে পাঁচ বছর ধরে মাদারীগঞ্জ বাজারে জ্বালানি তেল বিক্রি করছিলেন। 

স্থানীয়রা জানান, আব্দুল আওয়াল দোকানে পেট্রোল, ডিজেল, অক্টেন বিক্রি করতেন। বিক্রিকালে বিভিন্ন সময় তেল পড়ে তার দোকানের মেঝে স্যাঁতসেঁতে হয়েছিল। সকালে হঠাৎ করে কোনোভাবে আগুন লেগে যায়। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি। অনেকের ধারণা-কারও সিগারেটের ফেলে দেওয়া অংশ থেকে অগ্নিকাণ্ড ঘটতে পারে। তবে দোকানের আগুন নেভাতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন মালিক আওয়াল। তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টার দিকে তিনি মারা যান।

সকালে অগ্নিকাণ্ডের সময় স্থানীয় বাসিন্দা জাকির হোসনের সাবমারসিবলের (পানি তোলার পাম্প) পানি দিয়ে আগুন নেভানো হয়। 

জাকির হোসেন বলেন, হঠাৎ করে আগুন আগুন বলে স্থানীয়রা চিৎকার দেন। দ্রুত পানি দিয়ে আগুন নেভানো হয়। এ সময় আব্দুল আওয়াল অসুস্থ হয়ে পড়েন।

বাগমারা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগে দোকান পুড়ে যাওয়া দেখে মালিক হৃদরোগে আক্রান্ত হন। হাসপাতালে নেওয়ার পর তিনি মারা গেছেন।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

সাতক্ষীরা সীমান্তে দেড় কো‌টি টাকার স্বর্ণসহ চোরাকারবারি আটক

সাতক্ষীরার ভোমরা সীমান্ত দিয়ে ভারতে পাচারের চেষ্টাকালে এক কে‌জি ৪৮৩

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম

ঢাকা, ১৪ আগস্ট, ২০২৪ : অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড.