সিএনজির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, সেচ্ছাসেবকদল নেতা নিহত

মার্চ 3, 2025
by

সড়কের বাম পাশ দিয়ে আসা একটি সিএনজি হঠাৎ ঘুরিয়ে ডান পাশে আসে। ঠিক এমন সময় একটি দ্রুত গতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিতে ধাক্কা দেয়। এতে প্রাণ যায় মোটরসাইকেল আরোহী এক যুবকের।

সোমবার (৩ মার্চ) বিকেল ৫টার দিকে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ফিসকাঘাট নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মোটরসাইকেলের চালক আহত হয়েছেন।

নিহত যুবকের নাম গোলাম নাসির বিপ্লব (৩৫)। তার বাড়ি একই উপজেলার মালঞ্চা গ্রামে। তিনি পাঁচবিবি উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব। তার দলীয় পদে থাকার বিষয়টি ওই কমিটির আহ্বায়ক নুরুজ্জামান মণ্ডল ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।

পুলিশ ও সিসিটিভির ফুটেজ সূত্রে জানা গেছে, একটি সিএনজি সড়কের বাম পাশ দিয়ে আসছিল। ফিসকাঘাট এলাকায় হেঁটে আসা এক ব্যক্তি বাম পাশ থেকে ডান পাশে আসেন। এমন সময় ওই সিএনজিও ডান পাশে চলে আসে। এ সময় বিপরীত দিক থেকে একটি মোটরসাইকেল দ্রুত গতিতে যাচ্ছিল। ওই স্থানে গিয়ে চালক মোটরসাইকেলকে নিয়ন্ত্রণ করতে না পেরে সিএনজিতে ধাক্কা দেয়। মোটরসাইকেলে থাকা দুজন সড়কে ছিটকে পড়েন। এতে মোটরসাইকেল আরোহী গোলাম নাসির বিপ্লব ঘটনাস্থলেই মারা যান। স্থানীয় লোকজন তাৎক্ষণিক ছুটে এসে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দেন।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, সিএনজি চালকের বাড়ি সেখানেই। তিনি সেখানে এসে সিএনজি একপাশ থেকে অন্যপাশে ঘুরিয়ে নেন। এ সময় দুর্ঘটনা ঘটে। যিনি মারা গেছেন তিনি স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব। তার পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

সিগন্যাল দেখে পালালেন চালক, গাড়িতে মিলল ১২৩৭ বোতল ফেনসিডিল

রংপুরের কাউনিয়ায় অভিযান চালিয়ে একটি প্রাইভেটকার থেকে এক হাজার ২৩৭

পুলিশের ধাওয়া খেয়ে ট্রাক উল্টে ডাকাত নিহত, আহত ২

নওগাঁয় ডাকাতির পর পুলিশের ধাওয়া খেয়ে ট্রাক উল্টে এক ডাকাত