দুই সপ্তাহ পর বাড়ি ফিরল রাশিয়ায় নিহত জাকিরের মরদেহ

সেপ্টেম্বর 9, 2026
by

সংসারের অভাব ঘোচাতে দেড় বছর আগে ধারদেনা করে রাশিয়ায় পাড়ি জমিয়েছিলেন জাকির হোসেন (৩৫)। পরিবারের সচ্ছলতার স্বপ্ন নিয়ে যাওয়া সেই মানুষটিই ফিরলেন—তবে জীবিত নয়, মরদেহ হয়ে।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে তার মরদেহ পৌঁছায় কিশোরগঞ্জের ভৈরব উপজেলার কালিকা প্রসাদ ইউনিয়নের আতকা পাড়া গ্রামের বাড়িতে।

মরদেহ বাড়িতে পৌঁছানোর পর কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্য ও স্বজনরা। তাকে শেষবারের মতো দেখতে বাড়িতে ছুটে আসেন প্রতিবেশীরাও। পরে বিকেলে আতকা পাড়া কবরস্থান মাঠে জানাজা শেষে সেখানেই জাকিরকে দাফন করা হয়।

জাকির হোসেন আতকা পাড়া গ্রামের মৃত রতন মিয়ার বড় ছেলে। তিনি এক কন্যাসন্তানের বাবা ছিলেন।

পরিবারের আর্থিক সংকট কাটানোর আশায় প্রায় দেড় বছর আগে ধারদেনা করে ৮ লাখ টাকা খরচ করে রাশিয়ায় যান তিনি। সেখানে আমুর অঞ্চলের সিনাফেক্স কোম্পানিতে শ্রমিক হিসেবে কাজ করছিলেন। গত ২৫ আগস্ট রাশিয়ার আমুর অঞ্চলে নির্মাণাধীন একটি গ্যাস-রাসায়নিক কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৫ জন শ্রমিক নিহত হন। তাদের মধ্যে ছিলেন জাকিরও।

অগ্নিকাণ্ডের পরপর তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার তিন দিন পর দুর্ঘটনাস্থল থেকে একটি মরদেহ উদ্ধার করা হয়। পরে পরিচয় শনাক্তের মাধ্যমে সেটি জাকিরের মরদেহ বলে নিশ্চিত করা হয়।

স্বজনরা জানান, গত ২৭ আগস্ট রাশিয়ায় কর্মরত এক নিকট আত্মীয়ের মাধ্যমে জাকিরের মৃত্যুর খবর প্রথম জানতে পারেন তারা। এরপর থেকেই মরদেহ দেশে ফেরার অপেক্ষায় ছিলেন পরিবারের সদস্যরা। প্রায় দুই সপ্তাহ পর সেই অপেক্ষার অবসান হলেও ফিরলেন জাকির, তবে আর কোনোদিন ফিরে না আসার মতো করে।

নিহতের চাচাতো ভাই মাহবুবুর রহমান বলেন, ধারদেনা করে বিদেশে গিয়েছিলেন জাকির। সংসারের অভাব দূর করে স্ত্রী ও মেয়েকে একটু ভালো রাখার স্বপ্ন ছিল তার। সেই স্বপ্ন পূরণের আগেই রাশিয়ার অগ্নিকাণ্ডে প্রাণ হারাতে হলো তাকে।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

ভারত সীমান্ত আইন না মানলে বিজিবি আরও কঠোর হবে : বিজিবি মহাপরিচালক

বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেছেন, সীমান্তে ভারতীয়রা

হত্যাকাণ্ড নিয়ে অপপ্রচার, জাবিতে কোনো কমিটি নেই : ছাত্রদল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ছাত্রদলের কোনো কমিটি নেই বলে জানিয়েছে কেন্দ্রীয়