রাজউকের কোটিপতি ক্লার্ক সাইদুরের দুর্নীতির খোঁজে দুদক

মার্চ 15, 2025
by

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) নিম্নমান সহকারী সাইদুর রহমানের কোটি কোটি টাকার দুর্নীতি অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 


দুদকের প্রধান কার্যালয় থেকে সম্প্রতি এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পর অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ দিয়েছে কমিশন। 

অভিযোগে দুর্নীতির মাধ্যমে অবৈধভাবে কোটি কোটি টাকার মালিক হওয়ার তথ্য রয়েছে বলে জানা গেছে। 

অভিযোগ সূত্রে জানা যায়, রাজধানীর উত্তরা ১৫নং সেক্টরে সরকারি রাস্তার দুই পাশে রাজউকের এক কিলোমিটার জুড়ে ফাঁকা জায়গা দীর্ঘদিন যাবত পরে আছে। স্থানীয় লোকজন সেখানে রিকশা গ্যারেজ, খাবার হোটেল, মুদি দোকান, বাসা—বাড়িসহ বিভিন্ন দোকানপাট গড়ে তোলেন। কিন্তু সাইদুর রহমান রাজউকের তৃতীয় শ্রেণীর কর্মচারী হয়ে তিনি নিজেকে রাজউকের বড় কর্মকর্তা পরিচয় দিয়ে স্থানীয় ভোগদখলকারীদের প্রলোভন দেখিয়ে প্রতিটি দোকানের এককালীন পজিশন বাবদ ৮০/৯০ হাজার টাকা গ্রহণ করেন। 

এছাড়া প্রতি মাসে দোকান ও বাসাভাড়া বাবদ প্রায় ৩ থেকে ৪ লাখ টাকা আদায় করছেন। মাঝে মধ্যে রাজউকের উচ্ছেদ অভিযানের নামে ভুয়া মাইকিং করে ব্যবসায়ীদের জিম্মি করে অর্থ আদায় করেন।  

সাইদুর রহমান রাজউকের সরকারি সম্পত্তিকে ব্যবহার করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছেন বলে অভিযোগে দাবি করা হয়। এছাড়াও তৃতীয় শ্রেণীর চাকরি করে তার গ্রামের বাড়ি জামালপুরে বিশাল অট্টালিকাসহ পরিবারের সদস্যদের নামে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ আনা হয়েছে। 

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

টেস্টে প্রথম ওভারে ছয় হাঁকিয়ে বিরল রেকর্ড ক্রাউলির

ওয়েলিংটনের বেসিন রিজার্ভে আজ (শুক্রবার) থেকে সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি

গ্রিসে মাঝ আকাশে দুই উড়োজাহাজের সংঘর্ষ

গ্রিসের রাজধানী এথেন্সের পশ্চিমে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণের জন্য অগ্নিনির্বাপণ কাজে