পি কে হালদারের সহযোগী নওশেরুলের বিরুদ্ধে দুর্নীতির মামলা

সেপ্টেম্বর 30, 2026
by

সোয়া ৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে আলোচিত পিকে হালদারের সহযোগী ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের (আইএলএফএসএল) সাবেক পরিচালক মো. নওশেরুল ইসলামের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১-এ মামলাটি দায়ের করা হয়। দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. মশিউর রহমান বাদী হয়ে মামলাটি করেন।

এজাহার সূত্রে জানা যায়, মো. নওশেরুল ইসলাম বাংলাদেশ ব্যাংকের প্রথম শ্রেণির কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তী সময়ে চাকরি ছেড়ে ১৯৯৬ সালে ব্যবসায় যুক্ত হন। একপর্যায়ে তিনি পিকে হালদারের সহযোগী হিসেবে আইএলএফএসএলের পরিচালকসহ বিভিন্ন কর্মকাণ্ডে যুক্ত হন। দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে জমি, অবকাঠামো ও ফ্ল্যাটসহ বিভিন্ন স্থাবর-অস্থাবর সম্পদের তথ্য গোপন করেন নওশেরুল ইসলাম। অনুসন্ধানে নড়াইলের লোহাগড়া ও ঢাকার বনানী ডিওএইচএস এলাকায় তার নামে থাকা সম্পদের তথ্য পাওয়া যায়। এসব সম্পদের প্রকৃত ক্রয়মূল্য ও নির্মাণ ব্যয়ের ক্ষেত্রেও তথ্য গোপন ও মিথ্যা ঘোষণা দেওয়ার অভিযোগ আনা হয়েছে।

দুদকের অনুসন্ধান অনুযায়ী, নওশেরুল ইসলামের বৈধ ও গ্রহণযোগ্য আয়ের পরিমাণ ১২ কোটি ৩৪ লাখ ৮৮ হাজার ১৫৪ টাকা। বিপরীতে তার মোট সম্পদের মূল্য পাওয়া যায় ১৭ কোটি ৪৯ লাখ ৪৫ হাজার ১৫৪ টাকা। জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের হিসাবে ৫ কোটি ১৪ লাখ ৫৭ হাজার টাকা অর্জনের প্রমাণ পাওয়া গেছে। দুদক আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারায় মামলাটি রুজু করা হয়।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

রং তুলির আঁচড়ে সাজছে দুর্গা প্রতিমা

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হতে আর

যে আসন থেকে নির্বাচনে করতে পারেন হাসনাত-সারজিসসহ অন্যরা

আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে ইতোমধ্যে দল গঠনের কাজ