৩০ বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে ঢাকায় অস্ট্রেলিয়ান এডুকেশন এক্সপো

আগস্ট 1, 2026
by

ঢাকায় ৩০টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণর দেশের অন্যতম বৃহৎ অস্ট্রেলিয়ান এডুকেশন এক্সপো অনুষ্ঠিত হয়েছে। বিদেশে মানসম্মত উচ্চশিক্ষা, আন্তর্জাতিক মানের ডিগ্রি অর্জন এবং শিক্ষা-পরবর্তী কর্মসংস্থানের সুযোগ সম্পর্কে শিক্ষার্থীদের বাস্তবভিত্তিক তথ্য ও পরামর্শ দিতে এ আয়োজন করা হয়। 

শনিবার (১ আগস্ট) রাজধানীর হোটেল ওয়েস্টিনে দিনব্যাপী এক্সপোর আয়োজন করে বাংলাদেশ থেকে সর্বোচ্চ ভিসা সফলতা অর্জনকারী এডুকেশন কনসালটেনসি প্রতিষ্ঠান এক্সিকিউটিভ স্টাডি অ্যাব্রোড।সকালে এক্সপোর উদ্বোধন করেন এক্সিকিউটিভ স্টাডি অ্যাব্রোডের প্রধান নির্বাহী মোহাম্মদ রব্বানী হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির পরিচালক সাজ্জাদুর রহমান, জেনারেল ম্যানেজার ফারহানা নাজরিন এবং অস্ট্রেলিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আয়োজকদের তথ্যমতে, এবারের এক্সপোতে অস্ট্রেলিয়ার বিশ্বখ্যাত মোনাস ইউনিভার্সিটি, ম্যাককুয়েরি ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব এডিলেইডসহ প্রায় ৩০টি স্বনামধন্য বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। তাঁরা শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং উচ্চশিক্ষার বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন।

এক্সিকিউটিভ স্টাডি অ্যাব্রোডের প্রধান নির্বাহী মোহাম্মদ রব্বানী হোসেন বলেন, আন্তর্জাতিক মানের শিক্ষা, গবেষণার সুযোগ, আধুনিক শিক্ষাব্যবস্থা, বহুসাংস্কৃতিক পরিবেশ এবং শিক্ষা শেষে কর্মসংস্থানের সম্ভাবনার কারণে বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষার আগ্রহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। শিক্ষার্থীদের সঠিক তথ্য ও যথাযথ দিকনির্দেশনা দিতেই এ এক্সপোর আয়োজন করা হয়েছে।

দিনব্যাপী এক্সপোতে আগত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলে নিজেদের অ্যাকাডেমিক যোগ্যতা অনুযায়ী কোর্স নির্বাচন, ভর্তি প্রক্রিয়া, স্টুডেন্ট ভিসা, টিউশন ফি, স্কলারশিপের সুযোগ, আর্থিক পরিকল্পনা, পড়াশোনার পাশাপাশি খণ্ডকালীন চাকরির সুযোগ এবং শিক্ষা শেষে সম্ভাব্য ক্যারিয়ার গঠনের বিভিন্ন বিষয়ে পরামর্শ নেন।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ভেদে ভর্তি যোগ্যতা, ইংরেজি ভাষার দক্ষতার প্রয়োজনীয়তা, আবেদনপত্র প্রস্তুত, প্রয়োজনীয় কাগজপত্র, ভিসা প্রসেসিং এবং অস্ট্রেলিয়ায় বসবাসসংক্রান্ত বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞদের কাছ থেকে সরাসরি পরামর্শ নেওয়ার সুযোগ পান শিক্ষার্থীরা। এতে বিদেশে উচ্চশিক্ষা নিয়ে তাদের বিভিন্ন প্রশ্ন ও সংশয় দূর হয়েছে বলে জানান অংশগ্রহণকারীরা।

এক্সিকিউটিভ স্টাডি অ্যাব্রোডের পরিচালক সাজ্জাদুর রহমান বলেন, শুধু একদিনের আয়োজনেই কার্যক্রম সীমাবদ্ধ নয়। এক্সপোর পরও আগ্রহী শিক্ষার্থীরা প্রতিষ্ঠানটির অফিস থেকে বিদেশে উচ্চশিক্ষাবিষয়ক বিনা মূল্যে কাউন্সেলিং, বিশ্ববিদ্যালয় নির্বাচন, আবেদন প্রক্রিয়ায় সহযোগিতা, স্কলারশিপ–সংক্রান্ত পরামর্শ এবং ভিসা প্রসেসিংসহ প্রয়োজনীয় সেবা নিতে পারবেন।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

দাফনের ৫৭ দিন পর আহাদের মরদেহ উত্তোলন 

মাগুরার মহম্মদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থী আহাদ বিশ্বাসের (১৭)

গণহত্যা দিবসে প্রতীকী ব্ল্যাক আউটসহ নানা কর্মসূচি গ্রহণ

আগামী ২৫ মার্চ গণহত্যা দিবস। দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদ্‌যাপনের লক্ষ্যে