মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়ে মাদ্রাসা শিক্ষার্থীদের সুযোগ বাড়ানোর আহ্বান

সেপ্টেম্বর 30, 2026
by

মালয়েশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মাদ্রাসা শিক্ষার্থীদের উচ্চশিক্ষা, গবেষণা, বৃত্তি ও আন্তর্জাতিক অ্যাকাডেমিক বিনিময়ের সুযোগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আবু জাফর খান। আরবি ও মালয় ভাষায় দক্ষতা অর্জনের মাধ্যমে এসব সুযোগ সম্প্রসারণের বিষয়ে মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরীর সঙ্গে আলোচনা করেছেন তিনি।

বুধবার (৩০ সেপ্টেম্বর) কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনে হাইকমিশনারের আমন্ত্রণে তাদের মধ্যে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে উচ্চশিক্ষার আন্তর্জাতিকীকরণ, ভাষা শিক্ষার প্রসার এবং বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মালয়েশিয়াসহ বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণ নিয়ে আলোচনা করেন তারা। বিশেষ করে আরবি ও মালয় ভাষায় দক্ষতা অর্জনের মাধ্যমে মাদ্রাসা শিক্ষার্থীদের উচ্চশিক্ষা, গবেষণা, বৃত্তি ও আন্তর্জাতিক অ্যাকাডেমিক বিনিময়ে অংশগ্রহণের সুযোগ বাড়ানোর বিষয়টি গুরুত্ব পায়।

বৈঠকে বাংলাদেশি জনশক্তির জন্য মালয়েশিয়ার শ্রমবাজারে দক্ষ ও যোগ্য মানবসম্পদ তৈরিতে ভাষা শিক্ষার ভূমিকা নিয়েও মতবিনিময় হয়। মালয় ও আরবি ভাষায় দক্ষতা অর্জনের মাধ্যমে মাদ্রাসা শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলে মালয়েশিয়ার শ্রমবাজারে নতুন সুযোগ তৈরির বিষয়েও আলোচনা করেন তারা।

এ সময় ভাষাগত দক্ষতার পাশাপাশি পেশাগত সক্ষমতা বাড়িয়ে মাদ্রাসা শিক্ষার্থীদের মালয়েশিয়ার শ্রমবাজারের উপযোগী করে গড়ে তোলার বিষয়টি উঠে আসে।

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আবু জাফর খান বর্তমানে মালয়েশিয়ার ইউনিভার্সিটি সাইন্স ইসলাম মালয়েশিয়া (ইউএসআইএম) ও ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়ার (আইআইইউএম) আমন্ত্রণে সরকারি সফরে দেশটিতে অবস্থান করছেন।

সৌজন্য সাক্ষাৎকালে মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি জাহিদুর রহমান উপস্থিত ছিলেন। উপাচার্যের সফরসঙ্গী হিসেবে তার একান্ত ব্যক্তিগত সহকারী ও ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. আশফাক আখতারও উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

বাংলাদেশের খেলাসহ আজ টিভিতে যা দেখবেন

বাংলাদেশ–আফগানিস্তান দ্বিতীয় ওয়ানডে আজ। ইউরোপীয় ক্লাব ফুটবলে খেলতে নামছে একাধিক

ক্ষুধা-দারিদ্র্য,অপশাসন ও দুঃশাসনমুক্ত বাংলাদেশ গড়তে হবে : মুহাম্মদ সেলিম উদ্দিন

জালিম, ফ্যাসিবাদী ও অবৈধ সরকারকে হটিয়ে নয়া স্বাধীনতার স্বাদ পাওয়া