ট্রাম্পের সবশেষ ঘোষণার পর গাজায় একদিনে সর্বোচ্চ নিহত

আগস্ট 3, 2026
by

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিধ্বস্ত গাজায় শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার লক্ষ্যে একটি পরিকল্পনা ঘোষণা করেছেন। তার এ ঘোষণার মধ্যেই গাজায় নিহতের সংখ্যা গত কয়েক সপ্তাহের মধ্যে নতুন রেকর্ড গড়েছে। উপত্যকায় ইসরায়েলি হামলায় অন্তত ১৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

রোববার (২ আগস্ট) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আল-শিফা হাসপাতালের চিকিৎসাসংক্রান্ত সূত্র জানিয়েছে, রোববার নিহতদের মধ্যে পশ্চিম গাজার আল-সুসি টাওয়ারের একটি আবাসিক অ্যাপার্টমেন্টে বিমান হামলায় নিহত তিনজনও রয়েছেন। তারা হলেন ৩৩ বছর বয়সী আবদুল্লাহ আবু তাইফ, তার ২৯ বছর বয়সী অন্তঃসত্ত্বা স্ত্রী আবির আনান এবং তাদের পাঁচ বছর বয়সী ছেলে আজ্জাম।

খান ইউনিস শহরের উত্তর-পশ্চিমে আল-কারারার একটি অ্যাপার্টমেন্টেও হামলা হয়েছে। এ ঘটনায় আল-হামস পরিবারের তিন সদস্য নিহত হয়েছেন। তারা হলেন মাহমুদ (৩৮), তার স্ত্রী ফাতিমা (৩৭) এবং তাদের ছোট মেয়ে। নাসের হাসপাতালের চিকিৎসা সূত্র জানিয়েছে, এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

চিকিৎসকরা জানিয়েছেন, মধ্য গাজার দেইর আল-বালাহর কাছে নিজ বাড়িতে এক হামলায় ৬৮ বছর বয়সী কামু আবু মুয়াইলিক ও তার ৫৯ বছর বয়সী স্ত্রী হুদা নিহত হয়েছেন। একই এলাকায় মোটরসাইকেলে যাওয়ার সময় দুই ভাইও নিহত হয়েছেন।

উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরেও হামলা হয়েছে। এতে এক ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া গাজা শহরের পশ্চিমে রেমাল মহল্লায় বাস্তুচ্যুতদের একটি তাঁবুতে ইসরায়েলি ড্রোন হামলায় একজন শিশুসহ দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজায় একটি গাড়িতে হামলায় আরও চারজন নিহত হয়েছেন।

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, ভোর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় গত কয়েক সপ্তাহের মধ্যে একদিনে সর্বোচ্চ সংখ্যক মানুষ নিহত হয়েছেন।

শনিবার দেইর আল-বালাহতে অবস্থিত আল-আকসা শহীদ হাসপাতালের সংলগ্ন ওষুধের গুদামগুলোতেও হামলা চালিয়েছে ইসরায়েল।

গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক মুনির আল-বুর্শ বলেছেন, সরবরাহব্যবস্থা ধ্বংস করে ‘ওষুধ এবং অসুস্থতাকেই যুদ্ধের হাতিয়ারে পরিণত করছে ইসরায়েল’। মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের হামলায় দুটি স্থাপনা ধ্বংস হয়েছে এবং আরও দুটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এর আগে শুক্রবার বোর্ড অব পিস এবং ইন্টারন্যাশনাল স্টাবিলাইজেশন ফোর্স এবং মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প গাজায় ‘যুদ্ধবিরতির’ পরবর্তী পর্যায় বাস্তবায়নের জন্য একটি চুক্তির ঘোষণা দেন। তার এ ঘোষণার পরই এ ঘটনা ঘটল। বোর্ড জানিয়েছে, হামাস একটি বিস্তারিত রূপরেখা গ্রহণ করেছে। তবে এ প্রস্তাবের বিষয়ে ইসরায়েল আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।

গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, কাতার, মিশর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ২০২৫ সালের অক্টোবরে স্বাক্ষরিত যুদ্ধবিরতির পর থেকে অন্তত ১ হাজার ২২২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময় আরও অন্তত ৪ হাজার ৫৩ জন আহত হয়েছেন।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

স্বপ্নপুরী থেকে উদ্ধার ৫ ভালুক গাজীপুর সাফারি পার্কে

দিনাজপুরের স্বপ্নপুরী পার্ক থেকে উদ্ধার করা ৫টি এশিয়ান কালো ভালুক

হাসিনা চরিত্রে অভিনয় নিয়ে মুখ খুললেন ফারিয়া

৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর আওয়ামীপন্থি ও আওয়ামী সুবিধাভোগী শোবিজ