ইমনের ৫ উইকেট, দক্ষিণ আফ্রিকায় জয় বাংলাদেশের

আগস্ট 3, 2026
by

দক্ষিণ আফ্রিকায় ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে বড় ব্যবধানে হেরেছিল বাংলাদেশ ইমার্জিং দল। সেদিন মাত্র ৮৯ রানে অলআউট হয়েছিল তারা। আজ সোমবার নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ জিতেছে ২৬ রানে (ডিএল মেথডে)। হারিয়েছে ইউনিভার্সিটি স্পোর্টস সাউথ আফ্রিকা ক্রিকেট দলকে (ইউএসএসএ)।

প্রিটোরিয়াতে আগে ব্যাটিং করতে নেমে ইউএসএসএ ৪৭ ওভারে ২৪৮ রান সংগ্রহ করে। জবাবে বাংলাদেশ ৩৭ ওভারে ৩ উইকেটে ১৮৬ রান তুলে নেয়। পরে আলোকস্বল্পতায় ডিএল মেথডে বাংলাদেশ ২৬ রানে এগিয়ে থাকায় জয় পায়।

বাংলাদেশের ইমার্জিং দলের হয়ে পেসার ইকবাল হোসেন ইমন ৪৩ রানে ৫ উইকেট নেন। তার বোলিং তোপে বেশিদূর যায়নি ইউএসএসএ-র ব্যাটিং। এছাড়া আরেক পেসার রহমান দৌলা বর্ষন ২টি এবং ১টি করে উইকেট নেন চৌধুরী রিজওয়ান ও আমিনুল ইসলাম বিপ্লব।

লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ ৮০ রানে ৩ উইকেট হারায়। ওপেনার ও অধিনায়ক জাকির হাসান ১২ রানে এলবিডব্লিউ হন। ভালো শুরুর পর এগিয়ে এসে শট খেলতে গিয়ে শাহাদাত হোসেন দিপু ১৮ রানে বিদায় নেন। আরেক ওপেনার মাহফিজুল রবিন এগিয়ে যাচ্ছিলেন। কিন্তু হুট করে লাফিয়ে উঠা বলে নিজের ব্যাট সরাতে পারেননি তিনি। ৩৪ রানে উইকেটের পেছনে ক্যাচ দেন।

সেখান থেকে মাহিদুল ইসলাম অঙ্কন ও ইফতেখার হোসেন ইফতি জুটি বেঁধে দলকে জয়ের বন্দরে নিয়ে যান। ১০৬ রানের জুটি গড়েন তারা। বাঁহাতি ব্যাটসম্যান ইফতেখার হোসেন ইফতি ৮৫ বলে ৭১ রান করেন। মাহিদুল ইসলাম ৬৮ বলে করেন ৩৭ রান। তাতে সহজেই জয় চলে আসে।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

যে জন্য রাজনীতিতে এসেছেন, জানালেন তাসনিম জারা

‘আমরা ক্ষমতা দখলের জন্য রাজনীতি করতে আসিনি, জনগণের ক্ষমতা জনগণকে

ইরানে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত অন্তত ৯

ইরানের দক্ষিণপূর্বাঞ্চলীয় সিস্তান-বেলুচিস্তান প্রদেশে জ্বালানিবাহী ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে অন্তত