ডাকাত ধরতে গিয়ে হামলার শিকার ৩ পুলিশ সদস্য

আগস্ট 15, 2026
by

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ওয়ারেন্টভুক্ত আসামি ও কুখ্যাত ডাকাত সাহেব আলীকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশের তিন সদস্য। হামলায় সিদ্ধিরগঞ্জ থানার এক সহকারী উপপরিদর্শক (এএসআই) ও দুই কনস্টেবল আহত হয়েছেন।

শনিবার (১৫ আগস্ট) বিকেলে সিদ্ধিরগঞ্জের আটি ওয়াপদা কলোনি এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন—সিদ্ধিরগঞ্জ থানার এএসআই স্বপন এবং কনস্টেবল হানিফ ও মনির। হামলার পর তাদের নারায়ণগঞ্জ শহরের খানপুর হাসপাতালে নেওয়া হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, আটি ওয়াপদা কলোনির একটি বাসায় ওয়ারেন্টভুক্ত আসামি সাহেব আলী অবস্থান করছেন—এমন তথ্যের ভিত্তিতে শনিবার বিকেলে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। পুলিশ সদস্যরা সাহেব আলীকে গ্রেপ্তারের চেষ্টা করলে তার সহযোগীরা অতর্কিতভাবে পুলিশের ওপর হামলা চালায়। হামলায় এএসআই স্বপন, কনস্টেবল হানিফ ও মনির আহত হন। পরে আহত পুলিশ সদস্যদের দ্রুত উদ্ধার করে খানপুর হাসপাতালে নেওয়া হয়।

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক শাহ আলম বলেন, ওয়াপদা কলোনি এলাকার একটি বাসায় ওয়ারেন্টের আসামিকে ধরতে গেলে অতর্কিত হামলায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের নিয়ে খানপুর হাসপাতালে যাচ্ছি। তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানতে পারিনি।

আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ ২০টির অধিক মামলা রয়েছে।

প্রসঙ্গত, এর আগে গত বছরের ৩০ সেপ্টেম্বর মঙ্গলবার রাতে আটি ওয়াপদা কলোনির বউবাজার এলাকায় অভিযান চালিয়ে সাহেব আলীকে আটক করেছিল র‌্যাব-১১। পরে তার সহযোগীরা র‌্যাব সদস্যদের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয়। ওই ঘটনায় র‌্যাবের তিন সদস্যসহ স্থানীয় এক ব্যক্তি আহত হন।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক বদলাবে কি না, জানালেন ভারতীয় সেনাপ্রধান

বাংলাদেশের সরকার পরিবর্তন হলে ভারতের সঙ্গে দেশটির সম্পর্কেও পরিবর্তন আসতে

হঠাৎ জরুরি বৈঠক ডাকলেন নেতানিয়াহু

হঠাৎ করে জরুরি বৈঠক ডেকেছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।