মাকে শিক্ষিত করতে হবে, তবেই সন্তান শিক্ষিত হবে : ত্রাণমন্ত্রী

আগস্ট 16, 2026
by

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, মাকে আগে শিক্ষিত করতে হবে। মা শিক্ষিত হলে সন্তান শিক্ষিত হবে। বেশিরভাগ বাবা কর্মব্যস্ততার কারণে সন্তানদের পর্যাপ্ত সময় দিতে পারেন না। মায়েরা প্রতিনিয়ত সন্তানদের পাশে থেকে তাদের মানুষ করার চেষ্টা করেন।

রোববার (১৬ আগস্ট) সকালে লালমনিরহাটের মজিদা খাতুন সরকারি মহিলা কলেজে নবনির্মিত ছয়তলা একাডেমিক ভবন উদ্বোধন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ত্রাণমন্ত্রী বলেন, সমাজে নারী-পুরুষের সমতা নিশ্চিত না হলে একটি ভারসাম্যপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব নয়। এজন্য নারীর শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ বাড়িয়ে সমাজের উন্নয়নে নারীর সমান অংশগ্রহণ নিশ্চিত করতে হবে

তিনি আরও বলেন, শিক্ষাব্যবস্থাকে শক্তিশালী করা গেলে জাতিও শক্তিশালী হয়ে দাঁড়াবে। এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষকদের যথাযথ মর্যাদা নিশ্চিত করা গেলে মেধাবীরা শিক্ষকতা পেশায় আসতে আগ্রহী হবে। এজন্য সরকার বর্তমান বাজেটে শিক্ষাখাতে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে।

শিক্ষকদের সঙ্গে শিক্ষার্থীদের অসৌজন্যমূলক আচরণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে মন্ত্রী বলেন, শিক্ষকদের শারীরিকভাবে লাঞ্ছিত করার মতো ঘটনা কোনোভাবেই সুস্থ সমাজের লক্ষণ হতে পারে না। এ ধরনের ঘটনা সামাজিক ও নৈতিক মূল্যবোধের অবক্ষয়কে নির্দেশ করে। নতুন প্রজন্মকে মানবিক মূল্যবোধ ও শিষ্টাচার ধরে রাখার ওপর গুরুত্বারোপ করে তিনি সামাজিক অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি শিক্ষার প্রসার ও নারীর ক্ষমতায়ন নিশ্চিতে সকলকে এগিয়ে আসার আহবান জানান।

তিনি আরও বলেন, শুধু নতুন একাডেমিক ভবন, বাস কিংবা অন্যান্য অবকাঠামো নির্মাণ করলেই হবে না। সমাজ নিরাপদ না হলে এসব উন্নয়নের প্রকৃত মূল্য থাকে না। সন্তানদের স্কুল-কলেজে পাঠানোর পর অভিভাবকদের মনে যাতে অপহরণ বা নিখোঁজ হওয়ার আশঙ্কা না থাকে, এমন কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে হবে।লালমনিরহাটের মজিদা খাতুন সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ দিলীপ কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীতা দাস, উপাধ্যক্ষ মো. শরিফুল ইসলাম, লালমনিরহাট শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. গোলাম মোস্তফা এবং শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মো. আব্দুল করিম সাদেকী প্রমুখ।

পরে মন্ত্রী লালমনিরহাটের বড়বাড়ীতে শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয়ে এসএসসি-২০২৬ ব্যাচের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা এবং অভিভাবকদের সঙ্গে মতবিনিময়সভায় অংশ নেন।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

সাইন্সল্যাবে সিটি কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ, সতর্ক পুলিশ

ধানমন্ডির সাইন্সল্যাব এলাকায় সিটি কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ

কোন ভুলের শাস্তি পাচ্ছে লেবানন?

একসময় লেবানন ছিল আরব্য ধনীদের প্রাণকেন্দ্র। এখন আর্থিক সংকটে থাকা