কুর্দিস্তানের প্রধানমন্ত্রীকে টার্গেট করে ইরানের ড্রোন হামলা

আগস্ট 18, 2026
by

ইরাকের কুর্দিস্তানের প্রধানমন্ত্রী মাসরুর বারজানিকে টার্গেট করে ড্রোন হামলা চালিয়েছে ইরান। যার একটি ড্রোন তার দপ্তরে আরেকটি ড্রোন কুর্দিস্তানের গোয়েন্দা প্রধানের বাড়িতে আছড়ে পড়েছে।

কুর্দিস্তানের সন্ত্রাসবিরোধী অধিদপ্তর জানিয়েছে, এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ইরানের যুদ্ধ শুরুর পর কুর্দিস্তানকে অসংখ্যবার টার্গেট করেছে ইরান। তাদের শঙ্কা ছিল, কুর্দিস্তান থেকে কুর্দি যোদ্ধারা মার্কিন ও ইসরায়েলিদের হয়ে ইরানে স্থল হামলা চালাতে পারে।

ইরান সবসময় অভিযোগ করে থাকে, কুর্দিরা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের স্বার্থ রক্ষা করে।

সংবাদমাধ্যম আলবাওবা জানিয়েছে, কুর্দিস্তানে ইরান ও তাদের মিত্ররা কয়েক হাজার বার ড্রোন হামলা চালিয়েছে। বিশেষ করে রাজধানী ইরবিলকে টার্গেট করে তারা। এরমধ্যে গত ১৭ জুলাইয়ে চালানো এক হামলায় ইরবিলে ৯ জন নিহত হন।

হামলার ব্যাপারে এক্সে এক পোস্টে কুর্দিস্তানের প্রধানমন্ত্রী লিখেছেন, “কুর্দিস্তানের সন্ত্রাসবিরোধী ইউনিটের তদন্তের পর জানা গেছে, আমার ব্যক্তিগত অফিস এবং গোয়েন্দা প্রধানের বাড়িতে ইরান ড্রোন হামলা চালিয়েছে। এটি ঝুঁকিপূর্ণ উত্তেজনা বৃদ্ধি এবং কুর্দিস্তান অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি।”

কুর্দিস্তানের প্রধানমন্ত্রীর ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটি বলেছে, এই হামলা ইরাক ও ইরাকের কুর্দিস্থানের ভৌগলিক অখণ্ডতার সুস্পষ্ট লঙ্ঘন।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

ফেনীতে বন্যাকবলিত এলাকা পরিদর্শনে সেনাবাহিনী প্রধান

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ফেনীর পরশুরামে বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেছেন।

বাংলাদেশিদের নিয়ে তোপ দাগলেন নরেন্দ্র মোদি

বাংলাদেশিদের অবৈধ অনুপ্রবেশ নিয়ে ঝাড়খণ্ড প্রদেশের ক্ষমতাসীন ঝাড়খণ্ড মুক্তি মোর্চা