অভিনব কায়দায় পায়ুপথে লুকিয়ে হেরোইন পাচার, গ্রেপ্তার ২

আগস্ট 27, 2026
by

নাটোরে অভিনব কায়দায় পায়ুপথে লুকিয়ে হেরোইন পাচারকালে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

বুধবার (২৬ আগস্ট) রাতে শহরের স্টেশন বাজার এলাকায় অভিযান চালিয়ে ১০৫ গ্রাম হেরোইন ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারসহ তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মৈশালবাড়ী গ্রামের আকতারের ছেলে সাকিবুর রহমান ওরফে সাকিব (৩৮) এবং জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রতনপুর গ্রামের বদিউজ্জামান আকন্দের ছেলে মিন্টু আকন্দ (৪৩)।

র‍্যাব-৫ নাটোর ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার রাত সাড়ে ৯টার দিকে দক্ষিণ বড়গাছা এলাকায় সন্দেহভাজন একটি প্রাইভেটকারে তল্লাশি চালানো হয়। প্রাথমিক তল্লাশিতে কিছু না পাওয়া গেলেও আটক ব্যক্তিদের আচরণ সন্দেহজনক হওয়ায় তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা দেহের ভেতরে মাদক লুকানোর কথা স্বীকার করে। পরে তাদের পায়ুপথ থেকে বিশেষ কায়দায় কনডমে মোড়ানো ১০৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাকিবুর জানান, রনি নামের এক মাদক ব্যবসায়ীর কাছ থেকে হেরোইন সংগ্রহ করে তিনি বিশেষ প্রক্রিয়ায় পায়ুপথে বহন করছিলেন। চালানটি মিন্টুর কাছে পৌঁছে দেওয়ার জন্য তিনি এসেছিলেন।

আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নাটোর সদর থানায় হস্তান্তর করা হয়।

নাটোর সদর থানার উপপরিদর্শক (এসআই) মিলন বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

ইউরো থেকে বিদায়ের দায়ভার নিজের কাঁধে নিলেন দেশ্যম

ফ্রান্সের কোচ দিদিয়ের দেশ্যম দলের তারকা কিলিয়ান এমবাপ্পে কিংবা আঁতোয়ান

সিলেটে প্রধান সড়কে বন্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা

সিলেটে এবার ব্যাটারিচালিত রিকশা এবং অবৈধ ও রেজিস্ট্রেশনবিহীন সিএনজিচালিত অটোরিকশা