ভাইয়ের সঙ্গে কথা-কাটাকাটির জেরে চাচিকে পিটিয়ে হত্যা

সেপ্টেম্বর 1, 2026
by

বরগুনার পাথরঘাটা উপজেলায় কথা-কাটাকাটির জের ধরে পিয়ারা বেগম (৬২) নামে এক নারীকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত মো. আল আমিন (৩৬) নিহত ওই নারীর সম্পর্কে দেবরের ছেলে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে পাথরঘাটা উপজেলার রায়হানপুর ইউনিয়নের লেমুয়া নামক এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই অভিযুক্ত আল আমিন পলাতক রয়েছেন।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল আলীম বিষয়টি নিশ্চিত করেন।

নিহত পিয়ারা বেগম ওই এলাকার মৃত আজাহার পেদার মেয়ে ও মৃত শাহজাহান মাতুব্বরের স্ত্রী। এবং অভিযুক্ত আল আমিন একই এলাকার আ. সালাম মাতুব্বরের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে আল আমিনের ছোটো ভাইয়ের সঙ্গে যে কোনো একটি বিষয় নিয়ে ঝগড়া শুরু হয়। তাদের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে চাচি পিয়ারা বেগম ঘটনাস্থলে আসেন। এ সময় হঠাৎ অভিযুক্ত আল আমিন উত্তেজিত অবস্থায় পিয়ারা বেগমের মাথায় লাঠি দিয়ে আঘাত করেন। পরে গুরুতর আহত হয়ে অজ্ঞান অবস্থায় পিয়ারা বেগমকে পরিবারের অন্য সদস্যরা উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে, কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে পাথরঘাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল আলীম বলেন, মরদেহের সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের স্বজনরা ঢাকা থেকে বরগুনার উদ্দেশ্যে রওয়ানা করেছেন। এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাইনি। তবে এ ঘটনায় অভিযুক্ত আল আমিনকে গ্রেপ্তার করতে বিভিন্ন জায়গায় সর্বাত্মক অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

ওএমএসের আওতায় কাল থেকে আলু, ডিম, পেঁয়াজ ও পটল বিক্রি

সরকার আগামীকাল থেকে রাজধানীতে ওপেন মার্কেট সেলের (ওএমএস) আওতায় আলু,

ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচনে ১৮২ আসন পেয়ে জয়লাভ করেছে নিউ পপুলার ফ্রন্ট

ফ্রান্সের পার্লামেন্ট নির্বচনে দেশটির বাম নিউ পপুলার ফ্রন্ট জোট ১৮২