যুক্তরাষ্ট্রের মিসাইল হামলায় ইরানের খুজেস্তানে সাতজন নিহত

সেপ্টেম্বর 2, 2026
by

যুক্তরাষ্ট্রের মিসাইল হামলায় ইরানের খুজেস্তান প্রদেশে সাতজন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে ইরানের উপকূলীয় অঞ্চলসহ বিভিন্ন জায়গায় ব্যাপক হামলা চালায় যুক্তরাষ্ট্র। এরমধ্যে শুধুমাত্র খুজেস্তানে সাতজন প্রাণ হারিয়েছেন।

প্রদেশের ডেপুটি গভর্নরের বরাতে বার্তাসংস্থা ইরনা জানিয়েছে, খুজেস্তানের আলাদা তিনটি জায়গায় এই হতাহতের ঘটনা ঘটে। এছাড়া আহত হয়েছেন আরও আটজন।

এরআগে হরমুজ প্রণালীর সঙ্গে লাগোয়া হরমুজগান প্রদেশে একটি বিয়ের অনুষ্ঠানে মিসাইল হামলায় চারজন নিহত হয়। যারমধ্যে এক শিশুও আছে।

বিয়ে বাড়িতে হামলা নিয়ে রেড ক্রিসেন্ট বলেছে, “যুক্তরাষ্ট্রের মিসাইল হামলার পর, হরমুজগান প্রদেশের সিরিকের কুশেতাক শহরের একটি বাড়িতে আঘাত হেনেছে মিসাইলের শার্পনেল। সেখানে একটি বিয়ের অনুষ্ঠান হচ্ছিল। এই হামলায় ৫০ জনের অধিক আহত ও এক শিশুসহ চারজন নিহত হয়েছে।”

ইরানের সরকারের প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে যেখানে বিয়ের অনুষ্ঠানটি হচ্ছিল সেখানে ধ্বংসস্তূপ পড়ে আছে।

যুক্তরাষ্ট্র দাবি করেছে, ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড হরমুজে চলাচল করা জাহাজ ও যুক্তরাষ্ট্রের সেনাদের ওপর হামলার চেষ্টা করছিল। তাই তাদের থামাতে নতুন করে হামলা চালানো হয়েছে।

ইরান এরপর মার্কিন অবকাঠামো লক্ষ্য করে জর্ডান, বাহরাইন ও কুয়েতে হামলা চালিয়েছে। এছাড়া বিয়ের অনুষ্ঠানে চারজনকে হত্যা করায় ইরাকেও মার্কিন সেনাদের ওপর হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে বিপ্লবী গার্ড।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

শাহরুখের জন্য ব্যবসা বন্ধ করে বড় সিদ্ধান্ত ভক্তের

অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে দেখা করতে ভক্তরা ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে

কাজের গতি বাড়াতে ১০ থানাকে নতুন গাড়ি দিলো ডিএমপি

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর রাজধানীর ২২টি