দুই বছরের নিষেধাজ্ঞার মুখে ইমাম, শাস্তি পেতে পারেন রিজওয়ানও!

সেপ্টেম্বর 2, 2026
by

একটি চোট, তারপর থেকেই প্রশ্ন। সেই প্রশ্ন এবার গড়াচ্ছে তদন্ত পর্যন্ত। লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে পাওয়া ইমাম-উল-হকের কাফ ইনজুরি নিয়ে পাকিস্তান ক্রিকেটে তৈরি হওয়া বিতর্ক নতুন মোড় নিয়েছে। দেশটির সংবাদমাধ্যম জিও সুপার-এর দাবি, ঘটনাটি খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে এক থেকে দুই বছরের নিষেধাজ্ঞার মতো কঠোর শাস্তির মুখেও পড়তে পারেন পাকিস্তানের এই ব্যাটার।

ইমামের পাশাপাশি শাস্তির আলোচনায় এসেছে মোহাম্মদ রিজওয়ানের নামও। জিও সুপারের প্রতিবেদনে বলা হয়েছে, উইকেটকিপার ব্যাটারের শৃঙ্খলাজনিত বিষয়েও কঠোর অবস্থানে রয়েছে পিসিবি। আগামী কয়েক দিনের মধ্যে তাকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। এমনকি অদূর ভবিষ্যতে পাকিস্তানের কোনো স্কোয়াডে রিজওয়ানের জায়গা পাওয়ার সম্ভাবনাও কম বলে দাবি করেছে সংবাদমাধ্যমটি।

ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ টেস্টের আগে পাকিস্তানের টেস্ট স্কোয়াডে বড় রদবদল আনা হয়। সেই পরিবর্তনের অংশ হিসেবেই ইমাম ও রিজওয়ানকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়।

দ্বিতীয় টেস্টের প্রথম দিন ফিল্ডিংয়ের সময় বাঁ পায়ের কাফে লো-গ্রেড স্ট্রেন ধরা পড়ে ইমামের। চোটের কারণে পরদিন পাকিস্তানের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নামতে পারেননি তিনি।

ইংল্যান্ডের ২৯০ রানের জবাবে পাকিস্তানের ইনিংস থামে মাত্র ১১০ রানে। দ্বিতীয় ইনিংসেও ব্যাট হাতে দেখা যায়নি ইমামকে। ম্যাচ জিততে ৩৮৯ রানের লক্ষ্য পেয়েও পাকিস্তান অলআউট হয়ে যায় ১৯৪ রানে। তাতে ম্যাচের সঙ্গে সিরিজও হারায় সফরকারীরা।

এরপরই ইমামের চোট নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। পাকিস্তানি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সেই প্রশ্নের উত্তর খুঁজতেই এবার উচ্চপর্যায়ের তদন্তে যাচ্ছে পিসিবি।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

ইমরান খানের সাবেক স্ত্রী আহত!

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সাবেক স্ত্রী ও ব্রিটিশ চলচ্চিত্র

সিনেমার জন্য আলিয়ার ২০০ দিন উৎসর্গ

বলিউডের বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় নাম অভিনেত্রী আলিয়া ভাট। নির্মাতাদের