বাংলাদেশ-আফ্রিকাকে ছাপিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক স্বত্ব পেল ভারত

সেপ্টেম্বর 2, 2026
by

প্রথমবারের মতো নারী ক্রিকেটে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন হতে যাচ্ছে। উদ্বোধনী আসরের স্বত্ব পাওয়ার দৌড়ে বিশ্ব ক্রিকেট সংস্থাটি তিনটি দেশকে বিবেচনায় নিয়েছিল। সেখানে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকাকে ছাপিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের দায়িত্ব পেল ভারত।

এর আগে মেয়েদের এই আইসিসি ইভেন্ট হওয়ার কথা ছিল শ্রীলঙ্কায়। তবে সরকারি হস্তক্ষেপের কারণে সেই দেশ থেকে টুর্নামেন্ট সরিয়ে নেওয়া হবে বলে ধারণা করা হচ্ছিল। অবশেষে সেটাই সত্যি হলো। ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, ৬ দল নিয়ে ২০২৭ সালের ১৪-২৮ ফেব্রুয়ারি ভারতের দুটি ভেন্যুতে (মুম্বাইয়ের দ্য ক্রিকেট ক্লাব অব ইন্ডিয়া এবং ভারোধারার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম) হবে নারী চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচগুলো।

আইসিসির বিবৃতিতে বলা হয়েছে, তিনটি ভেন্যু মূল্যায়ন করা হয়েছে– বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা ও ভারত। এর মধ্যে গতকাল (১ সেপ্টেম্বর) আইসিসির বোর্ড ভারতকে অনুমোদন দেয়। বিবৃতিতে আইসিসি চেয়ারম্যান জয় শাহ জানিয়েছেন, ‘আইসিসি নারী চ্যাম্পিয়ন্স ট্রফি-২০২৭ নারী ক্রিকেটের জন্য একটি রোমাঞ্চকর নতুন অধ্যায়ের সূচনা। টুর্নামেন্টটির উদ্বোধনী আসর হিসেবে এটি বিশ্বের সেরা দলগুলোকে অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উচ্চমানের একটি প্রতিযোগিতায় একত্রিত করবে।’

‘পাশাপাশি র‍্যাঙ্কিংয়ে নিজেদের অবস্থান উন্নত করতে এবং বিশ্বমঞ্চে জায়গা করে নেওয়ার লড়াইয়ে দলগুলোর জন্য আরও বড় অনুপ্রেরণা জোগাবে। এখন থেকে প্রতি বছরই আইসিসির একটি বড় মাপের নারী টুর্নামেন্ট অনুষ্ঠিত হওয়ার মাধ্যমে নারী ক্রিকেট, এর খেলোয়াড় এবং বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ভক্তদের জন্য আরও গতিশীলতা ও ধারাবাহিকতা আনার এবং খেলার জগতে একটি বলিষ্ঠ ছন্দ গড়ে তোলার এক দারুণ সুযোগ আমাদের সামনে তৈরি হয়েছে’, আরও যোগ করেন আইসিসি প্রধান।

এদিকে, শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) বর্তমানে সরকার-নিযুক্ত একটি ‘ট্রান্সফরমেশন কমিটি’র মাধ্যমে পরিচালিত হচ্ছে, যাদের ওপর সংস্থার গঠনতন্ত্র ও প্রশাসনিক কাঠামোয় সংস্কার আনার দায়িত্ব ন্যস্ত রয়েছে। আইসিসির নীতি অনুযায়ী, রাজনৈতিকভাবে নিযুক্ত কোনো অন্তর্বর্তীকালীন প্রশাসন পরিচালনার অনুমতি নেই। এর আগে শ্রীলঙ্কা ২০২৪ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আয়োজক স্বত্বও হারিয়েছিল, তখন টুর্নামেন্ট সরিয়ে নিতে হয়েছিল দক্ষিণ আফ্রিকায়।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

নেট দুনিয়ায় দুরেফিশানকে ঘিরে সমালোচনার ঝড়

পাকিস্তানি অভিনেত্রী দুরেফিশান সেলিমকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলা সমালোচনা নতুন

অর্থনৈতিক সম্পর্ক জোরদারে গুরুত্ব আরোপ : বিমসটেক বৈঠক

বিমসটেকের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সম্পর্ক এবং