ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নস পুনর্গঠন

সেপ্টেম্বর 3, 2026
by

ইসলামিক ফাউন্ডেশনের সার্বিক কার্যক্রম পরিচালনার জন্য ১৩ সদস্যবিশিষ্ট নতুন বোর্ড অব গভর্নস গঠন করেছে সরকার। ধর্ম বিষয়ক মন্ত্রীকে চেয়ারম্যান করে নতুন এ বোর্ড অনুমোদন দেওয়া হয়েছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় বুধবার (২ সেপ্টেম্বর) এক প্রজ্ঞাপনে জানায়, ইসলামিক ফাউন্ডেশন আইন, ১৯৭৪-এর ৬(১) ধারা অনুযায়ী নতুন বোর্ড অব গভর্নস গঠন করা হয়েছে।

নতুন বোর্ডে পদাধিকারবলে ছয়জন সদস্য রয়েছেন। এর মধ্যে ধর্ম বিষয়ক মন্ত্রী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। অন্যান্য সদস্যরা হলেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, ইসলামি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান।

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক বোর্ডের সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। সরকার কর্তৃক মনোনীত দুইজন সংসদ সদস্যও নতুন বোর্ডে অন্তর্ভুক্ত হয়েছেন। তারা হলেন, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার এবং কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।

এছাড়া বিশিষ্ট আলেম ও মুসলিম পণ্ডিত হিসেবে পাঁচজনকে বোর্ডের সদস্য করা হয়েছে। তারা হলেন, জামিয়া মাদানিয়া বারিধারা, ঢাকার মুহতামিম মুফতি মনির হোসাইন কাসেমী; চরমোনাই আহসানাবাদ রশিদিয়া কামিল মাদ্রাসা, বরিশালের অধ্যক্ষ মাওলানা সৈয়দ মো. মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী; বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাসচিব মাওলানা মাহফুজুল হক; যাত্রাবাড়ীর মারকাযুদ দাওয়া আল-ইসলামীর মহাপরিচালক মুফতি আজহারুল ইসলাম এবং নূরে মদীনা আল-আরাবিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মুফতি শরীফ উল্লাহ।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদাধিকারবলে নিযুক্ত সদস্য ছাড়া বোর্ডের অন্যান্য সদস্যদের মেয়াদ হবে তিন বছর। তবে মেয়াদ শেষ হওয়ার পরও সরকার নতুন সদস্য মনোনয়ন না দেওয়া পর্যন্ত বর্তমান সদস্যরা দায়িত্ব পালন করতে পারবেন।

এতে আরও বলা হয়, সরকার প্রয়োজনবোধে যেকোনো সময় পদাধিকারবলে নিযুক্ত সদস্য ছাড়া অন্য সদস্যদের পরিবর্তন করতে পারবে। একই সঙ্গে প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত সদস্যও নিয়োগ দিতে পারবে।

ইসলামিক ফাউন্ডেশনের কার্যক্রম পরিচালনা, নীতিগত দিকনির্দেশনা এবং বিভিন্ন ধর্মীয় ও সামাজিক কার্যক্রমে বোর্ড অব গভর্নস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. জেলুসমান বাদী স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে নতুন এ বোর্ড অব গভর্নস গঠনের বিষয়টি কার্যকর করা হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

দেশের পতাকা নিয়ে রেকর্ড গড়া সেই আশিক পেলেন বড় দায়িত্ব

সম্প্রতি বাংলাদেশের পতাকা হাতে উড়ন্ত বিমান থেকে লাফিয়ে বিশ্বরেকর্ড গড়েছেন

নতুন প্রেমিকের সঙ্গে ঘর বাঁধছেন হৃতিকের প্রাক্তন স্ত্রী সুজান

বছরখানেক আগে বলিউড অভিনেতা হৃতিকের সঙ্গে বিচ্ছেদ হয় সুজানা খানের।