মারধর ও হত্যাচেষ্টার মামলায় সাংবাদিক কারাগারে

সেপ্টেম্বর 8, 2026
by

মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগে দায়ের করা মামলায় মো. কামরুল ইসলাম নামে এক সাংবাদিককে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সায়মা আফরিন হীমা।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানালে বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। মো. কামরুল ইসলাম মোহনা টিভির সাংবাদিক বলে মামলার এজাহারে উল্লেখ রয়েছে। মামলায় তিনি এক নম্বর আসামি।

এই বিষয়ে বাদীর আইনজীবী অ্যাডভোকেট মো. আশরাফ সিদ্দিকী জানান, মিরসরাইয়ের জোরারগঞ্জ থানায় দায়ের করা মামলায় এক নম্বর আসামি মো. কামরুল ইসলাম আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানালে বিচারক তা নামঞ্জুর করে আসামিকে কারাগারে নিয়ে যাওয়ার আদেশ দেন।

আদালত ও জোরারগঞ্জ থানার তথ্যমতে, গত ২ সেপ্টেম্বর রাত ১০টার দিকে মিরসরাইয়ের বারৈয়ারহাট থেকে বাড়ি ফেরার পথে জোরারগঞ্জ থানার লক্ষ্মীছড়া ব্রিজ সংলগ্ন এলাকায় এজাহারনামীয় তিনজন ও অজ্ঞাত ৮/১০ জন মোহাম্মদ আব্বাস উদ্দিনের উপর হামলা চালায়। মোহাম্মদ আব্বাস উদ্দিন স্থানীয় বিএনপির রাজনীতির সাথে জড়িত বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। আসামিদের হামলায় আব্বাস উদ্দিন যখম হন।

এসময় আসামিরা আব্বাস উদ্দিনের কাছে থাকা ২০ হাজার টাকা দামের মোবাইল ফোন ও পকেটে থাকা নগদ ৮৪ হাজার টাকা নিয়ে যায়। এই ঘটনায় গত ৪ সেপ্টেম্বর জোরারগঞ্জ থানায় মামলা দায়ের করেন মোহাম্মদ আব্বাস উদ্দিনের স্ত্রী সাজেদা আক্তার শারমিন।

মামলার এজাহারে মো. কামরুল ইসলাম, মো. সাইফুল ইসলাম ও নজরুল ইসলামকে আসামি করা হয়েছে। অজ্ঞাত আসামি করা হয়েছে আরো ৮/১০ জনকে। এজাহারে আসামিদের বিরুদ্ধে টাকা ছিনিয়ে নেওয়া ও হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়।

আদালতের বেঞ্চ সহকারি মোহাম্মদ ফারুক জানান, মো. কামরুল ইসলাম নামে এক সাংবাদিক জোরারগঞ্জ থানার একটি মামলায় আদালতে আত্মসমর্পণ করলে বিচারকের নির্দেশে তাকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

প্যারিস অলিম্পিকের দ্রুততম মানবী সেন্ট লুসিয়ার আলফ্রেড

প্যারিস অলিম্পিকের দ্রুততম মানবী হয়েছে সেন্ট লুসিয়ার জুলিয়েন আলফ্রেড। ক্যারিবিয়ান

চাল আমদানি শুরু

সরকার শুল্ক প্রত্যাহার করে নেওয়ায় দীর্ঘ ১৯ মাস ১০ দিন