নাসার নজরুলের বিদেশি ব্যাংক হিসেবে ৫৩ লাখ পাউন্ড ক্রোকের আদেশ

সেপ্টেম্বর 9, 2026
by

নাসা গ্রুপের চেয়ারম্যান ও এক্সিম ব্যাংক পিএলসি’র সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, তার স্ত্রী নাসরিন ইসলাম এবং সংশ্লিষ্টদের নামে যুক্তরাজ্যের অধীনস্থ স্বায়ত্তশাসিত দ্বীপপুঞ্জ জার্সির একটি ব্যাংকে থাকা ৫৩ লাখ পাউন্ড ক্রোক এবং ব্যাংক হিসাব ফ্রিজ করার আদেশ দিয়েছেন আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবির এ আদেশ দেন।

দুদকের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক মো. তানজির আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদকের যৌথ তদন্ত দলের (জেআইটি) টিম লিডার ও উপ-পরিচালক মো. রাউফুল ইসলাম এ আবেদন করেন। দুদকের আবেদনে বলা হয়, নজরুল ইসলাম মজুমদার ও তার স্ত্রী নাসরিন ইসলাম জার্সিভিত্তিক প্রতিষ্ঠান ওয়ান ইনভেস্টমেন্টস লিমিটেডের চূড়ান্ত সুবিধাভোগী মালিক। প্রতিষ্ঠানটির নামে ইউবিএস জার্সি (সুইজারল্যান্ডভিত্তিক) ব্যাংক হিসাবে ৬ আগস্ট পর্যন্ত ৫ দশমিক ৩০ মিলিয়ন পাউন্ড (৫৩ লাখ পাউন্ড) রয়েছে। এসব অর্থ বাংলাদেশ ব্যাংকের অনুমতি ছাড়া বিদেশে নেওয়া এবং আয়কর রিটার্নে বিদেশি সম্পদের তথ্য গোপন করার অভিযোগ রয়েছে।

আবেদনে বলা হয়, অবৈধভাবে অর্জিত অর্থ বিদেশে স্থানান্তর ও জার্সিতে সম্পদ কেনার মাধ্যমে অর্থ পাচার করা হয়েছে। অর্থ ফেরত আনার স্বার্থে ওয়ান ইনভেস্টমেন্টস লিমিটেডের এই ব্যাংক হিসাব ও জার্সিতে থাকা স্থাবর-অস্থাবর সম্পদ ক্রোক/ফ্রিজ করা প্রয়োজন।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

ইরানের পরমাণু অস্ত্রধর হওয়া ঠেকাতে বিবেচনায় ‘সম্ভাব্য সব উপায়’

যুক্তরাষ্ট্রের হামলায় ইয়েমেনে ইরান-সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুথিদের বেশ কয়েক জন

লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু

লক্ষ্মীপুরের রামগঞ্জে অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর