ইউক্রেন ইস্যুতে চুক্তিতে আসতে চান পুতিন, দাবি ট্রাম্পের

সেপ্টেম্বর 10, 2026
by

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার টেলিফোন বৈঠক ‘চমৎকার’ ছিল এবং ইউক্রেন ইস্যুতে প্রেসিডেন্ট পুতিন একটি চুক্তিতে আসতে চান।

গত কাল বুধবার এয়ারফোর্স ওয়ান বিমানে ওয়াশিংটন থেকে ডালাস যাওয়ার সময় সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বলেছেন, “আমদের ফোনালাপ চমৎকার ছিল। তিনি (পুতিন) একটি চুক্তিতে আসতে চাইছেন। এখন (ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির) জেলেনস্কিও যদি চুক্তিতে আসেন, তাহলে খুবই ভালো হয়।”

গত ৭ তারিখ সোমবার প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার মস্কোতে গিয়ে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষ করে ওই দিনই কিয়েভের উদ্দেশে রওনা দেন তারা।

উইটকফ এবং কুশনারের সঙ্গে পুতিনের বৈঠক শেষে রুশ প্রেসিডেন্টকে টেলিফোন করেন প্রেসিডেন্ট ট্রাম্প। তাদের সেই ফোনালাপের পুরোটা জুড়েই ছিল রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সমাপ্তি।

গত মাসে, সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির (সিআইএ) পরিচালক জন র‍্যাটক্লিফ মস্কোতে গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন; এই বৈঠকেরও অন্যতম উদ্দেশ্য ছিল রাশিয়াকে যুদ্ধ শেষ করতে উদ্বুদ্ধ করা।

তবে যুক্তরাষ্ট্রের এসব প্রচেষ্টা এবং ট্রাম্পের বিভিন্ন বক্তব্য সত্ত্বেও মার্কিন, ইউক্রেন ও ইউরোপের গোয়েন্দা কর্মকর্তারা সন্দেহ পোষণ করছেন যে, পুতিন আদৌ চলমান যুদ্ধ—যা এখন চতুর্থ বছরে গড়িয়েছে—বন্ধ করতে আন্তরিকভাবে আগ্রহী কি না।

পুতিন ও জেলেনস্কির প্রসঙ্গ টেনে ট্রাম্প সাংবাদিকদের বলেন, “সমস্যার মূলে রয়েছেন এমন দুজন ব্যক্তি যারা একে অপরকে ঘৃণা করেন।”

“আমার মনে হয় অন্য সবকিছুর চেয়ে বড় কারণ হলো, এরা এমন দুজন মানুষ যারা একে অপরকে ঘৃণা করেন।”

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

বন্যাতে কুমিল্লায় বিভিন্ন রোগে আক্রান্ত ৮ হাজার, মৃত্যু ২০

ভয়াবহ বন্যায় ডায়রিয়া, ইনফেকশন, চর্মরোগসহ বিভিন্ন রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে

‘রিসেট বাটন’ নিয়ে বক্তব্য স্পষ্ট করল প্রধান উপদেষ্টার প্রেস উইং

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মুক্তিযুদ্ধের ইতিহাসকে মুছে