আমার সঙ্গে সমালোচনার ভালো সম্পর্ক আছে : এমবাপে

সেপ্টেম্বর 11, 2026
by

জাতীয় দল ও ক্লাবের আক্রমণভাগের মূল তারকা কিলিয়ান এমবাপে। মাত্র ২৭ বছর বয়সেই ফ্রান্সের সর্বকালের শীর্ষ গোলদাতার আসনে বসেছেন। গত লা লিগা মৌসুমেও ছিলেন শীর্ষ গোলদাতা। কিন্তু মাঝেমধ্যেই সমালোচকরা তার নিচে না নেমে খেলার জন্য প্রশ্ন তোলেন। এনিয়ে নীরবতা ভাঙলেন তিনি।

ফরাসি ফরোয়ার্ড এসব সমালোচনায় গা ভাসান না। তিনি নিজের কাজ ঠিকঠাক করে যেতে চান। তার মতে, তিনি মাঠে যেটা ভালো করেন, তার চেয়ে কী করেন না সেদিকেই সমালোচকদের মনোযোগ বেশি।

খেলা চলাকালে মাঠের রক্ষণভাগে তাকে দেখা যায় না, এনিয়ে যারা সমালোচনা করেন তাদের ব্যাপারে জানতে চাইলে ফ্রান্স ফুটবল-কে তিনি বলেন, ‘আমি মনে করি না এটা স্বাভাবিক। কিন্তু বছরের পর বছর ধরে যারা উৎকর্ষের শিখরে আছে তাদের জীবন তো এমনই।’

মানুষের স্বভাবই হলো সমালোচনা করা, তাই এসব ব্যক্তিগতভাবে নেন না এমবাপেড, ‘আমি যদি গোল না করি, লোকেরা প্রশ্ন করবে আমি কেন গোল করছি না। সবাই জানে আমার সামর্থ্য কী। আমি মনে করি এটাই মানুষের স্বভাব, কেউ কী করছে না সেদিকে মনোযোগ। সুতরাং আমি এটাকে ব্যক্তিগতভাবে নেই না।’

চলতি মৌসুমে রিয়ালের হয়ে পাঁচ ম্যাচে পাঁচ গোল করেছেন এমবাপে। তার মতে, দলের গুরুত্বপূর্ণ কাজই তিনি করেন, ‘সবারই দেখার ভিন্ন চোখ আছে। কিন্তু আমি মনে করি ফুটবলের লক্ষ্যই হলো গোল করা, প্রতিপক্ষের চেয়ে একটি বেশি। যে খেলোয়াড় গোল করে সে কখনও দলের জন্য সমস্যা হবে না। কারণ আমি কখনও দেখিনি একটি দল শূন্য গোলে শিরোপা জিতেছে।’

সমালোচনা খেলায় প্রভাব ফেলে না বললেন সাবেক পিএসজি তারকা, ‘আমি মনে করি সমালোচনার সঙ্গে আমার ভালো সম্পর্ক আছে। কারণ কিছু গঠনমূলক সমালোচনা আছে এবং কিছু উদ্ভট সমালোচনাও। এটা এমন কিছু না যে আমাকে আতঙ্কিত করে, যখন আমাকে সিদ্ধান্ত নিতে হয়। আমি মনে করি না আমি সমালোচিত হতে যাচ্ছি… কোনো দ্বিধা ছাড়াই আমি সামনে এগিয়ে যাই।’

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

দিনাজপুর সদর উপজেলায় বজ্রপাতে একজনের মৃত্যু

দিনাজপুর সদর উপজেলার পল্লীতে গতরাত ১১টায় বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যু
buet-bou

বুয়েট ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য