সাংবাদিক কল্যাণ ট্রাস্টে বরাদ্দ বাড়ছে ২৫ কোটি টাকা : তথ্য প্রতিমন্ত্রী

সেপ্টেম্বর 13, 2026
by

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বাড়িয়ে ২৫ কোটি করার জন্য অর্থ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, আমি সাংবাদিকদের অভিভাবক নই। আমি আপনাদের সহকর্মী। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে আমরা মফস্বল, উপজেলা এমনকি জেলা পর্যায়ে যারাই আর্থিক সহযোগিতা চান, আমরা সহযোগিতা দেই। আমাদের যে বরাদ্দ ৬ কোটি টাকা সাংবাদিক কল্যাণ ট্রাস্টের জন্য আছে, সেটা বাড়িয়ে ২৫ কোটি করার জন্য আমি ইতোমধ্যে অর্থ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি এবং নীতিগতভাবে সিদ্ধান্ত হয়েছে ২৫ কোটি টাকা দেওয়া হবে।

তবে এই বছর দেওয়া যাবে কিনা সেই বিষয়ে পর্যালোচনা চলছে। তবে এই বছর যদি পুরোটা নাও হয়, আগামী বছর পুরোটা হবে বলে বিশ্বাস করি।

তিনি আরও বলেন, দেশে সারের কোনো সংকট নেই। যারা সারের কৃত্রিম সংকট তৈরি চেষ্টা করবে, সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এই অঞ্চলের ৮০ ভাগ জমিতে সারের প্রয়োজন আছে, কিন্তু আমি জানি যারা বর্তমানে সারের ডিলার রয়েছে, তারা ভিন্নমতের অন্য একটি রাজনৈতিক দলের লোক। তারপরও আমরা তাদের সাথে বসেছি।

সভায় জামালপুরের জেলা প্রশাসক মো. ইউসুপ আলীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জামালপুর-৫ আসনের সংসদ সদস্য শাহ মো. ওয়ারেছ আলী মামুন, জামালপুর-৪ আসনের ফরিদুল কবীর তালুকদার শামীম, জামালপুর-৩ আসনের মোস্তাফিজুর রহমান বাবুল ও জামালপুর-২ আসনের এ.ই সুলতান মাহমুদ বাবু।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

দুইশ বছর পর প্রথম মেয়ে শিশুর জন্ম, রাজকীয় অভ্যর্থনায় বাড়িতে আনল পরিবার

ভারতের মহারাষ্ট্রের দহিফালে পরিবার— গত ২০০ বছর ধরে এ পরিবারে

‘দ্রুত নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করুন’

কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ বলেছেন,