প্রায়ই বন্ধুদের সঙ্গে ছবি তুলতে যেত অপ্রতিম

সেপ্টেম্বর 19, 2026
by

বিদ্যালয় বন্ধের দিন প্রায়ই বন্ধুদের সঙ্গে ছবি তুলতে যেত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতিম (১৩)। কুমিল্লার কোটবাড়ি এলাকা দেশের অন্যতম পর্যটনকেন্দ্র হওয়ায় প্রকৃতির সঙ্গে ছবি তুলতে পছন্দ করত সে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) নিহত অপ্রতিমদের বাসায় যান কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। এ সময় সংসদ সদস্য (এমপি) মনিরুল হক চৌধুরীর কাছে এসব কথা বলেন অপ্রতিমের বাবা ফিরোজ শাহরিয়ার।

সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীকে পেয়ে কান্নায় ভেঙে পড়েন বাবা ফিরোজ শাহরিয়ার। এ সময় সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীকেও কাঁদতে দেখা গেছে।

কান্নাজড়িত কণ্ঠে বাবা ফিরোজ শাহরিয়ার বলেন, ও প্রায়ই ছবি তুলতে যেত। অনেকের সঙ্গেই ছবি তুলত। গতকাল শুক্রবার জুমার নামাজ পড়ে এসে দুপুরের খাবার খেয়ে বের হয় অপ্রতিম। এ সময় সে আমাকে বলল- বাবা, আমি ছবি তুলতে যাব, এই ড্রেসটাই কি থাকবে নাকি পরিবর্তন করব? আমি বললাম- না, এটাই থাকুক। তারপর পরনের পাঞ্জাবি আর পায়জামা পরেই বের হয়ে যায়। বিকেল গড়িয়ে সন্ধ্যা হলেও ফিরে না আসায় তার সঙ্গে নিয়ে যাওয়া মায়ের আইফোনে কল দিই। কিন্তু নম্বর বন্ধ পাওয়া যায়। পরে রাতে পুলিশকে ইনফর্ম করি এবং ডায়েরি করি। তারপরের কাহিনি তো জানেনই।

তিনি বলেন, আমার ছেলে যদি খারাপ হতো কিংবা কোনো মেয়েলি ব্যাপার থাকতো তখন না হয় ভিন্ন কথা ছিল। কিন্তু একটা ফোনের জন্য আমার ছেলেটাকে এভাবে মেরে ফেলল! বলে ফের ডুকরে কেঁদে উঠেন তার বাবা। এ সময় সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী বাবা ফিরোজ শাহরিয়ারকে শান্তনা দেন।

প্রসঙ্গত, গতকাল শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লা কোটবাড়ি এলাকা থেকে নিখোঁজ হয় অপ্রতিম। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান সে। শুক্রবার বিকেলে মায়ের আইফোন নিয়ে ছবি তুলতে গিয়ে আর বাসায় ফেরেনি অপ্রতিম। পরে তার বাবা ফিরোজ শাহরিয়ার সদর দক্ষিণ মডেল থানায় একটি নিখোঁজের ডায়েরি করেন। নিখোঁজের পরদিন শনিবার দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ গেটের পাশে লালমাই পাহাড়ঘেঁষা সানন্দা গ্রামের ঝোপ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত অপ্রতিম কুমিল্লা কোটবাড়ি এলাকায় বর্ডার গার্ড পাবলিক স্কুলের ৭ম শ্রেণির শিক্ষার্থী। এ ঘটনায় জড়িত সন্দেহে তুহিন নামে একজনকে আটক করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে আইফোনটি নেওয়ার জন্য তাকে হত্যা করা হয়েছে। আটককৃতকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের শহরে শত শত সেনাসহ জেনারেল আটক

বাংলাদেশের সীমান্তবর্তী মিয়ানমারের মংডু শহর দখল করেছে দেশটির সশস্ত্র বিদ্রোহী

আমেরিকান মানবাধিকার সংস্থার বাংলাদেশের সাইবার নিরাপত্তা আইন সংক্রান্ত সুপারিশ

আমেরিকান বার অ্যাসোসিয়েশন সেন্টার ফর হিউম্যান রাইটস নামক যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার