দুর্ঘটনায় আহত অমিতাভ বচ্চন

অক্টোবর 1, 2026
by

বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনকে নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে ভক্তদের মনে। ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’-এর একটি সাম্প্রতিক পর্বে দর্শকদের সামনে কিছুটা ভিন্ন রূপেই হাজির হতে দেখা গেল এই বর্ষীয়ান অভিনেতাকে। সাধারণত অনুষ্ঠানের প্রতিটি পর্বের শুরুতেই মঞ্চের ঠিক মাঝখানে দাঁড়িয়ে নিজের আইকনিক সংলাপে মাতিয়ে তোলেন তিনি।

তবে এবার পুরো ধারা বদলে শুরুতেই সঞ্চালনার চেয়ারে বসে পর্বটির সূচনা করেন ৮৩ বছর বয়সী এই তারকা। মঞ্চে এসেই দ্রুত নির্ধারিত আসনে বসে পড়েন বিগ বি। তাকে এভাবে বসতে দেখে উপস্থিত দর্শকদের মাঝে জল্পনা ও উদ্বেগ তৈরি হয়।

দর্শকদের বিষয়টি স্পষ্ট করতে নিজের হাঁটুর দিকে ইঙ্গিত করে অমিতাভ বচ্চন জানান, গতকাল একটি শুটিং চলাকালে হঠাৎ পিছলে পড়ে যান তিনি। যার ফলে তার বাঁ হাঁটুতে চোট লাগে।

সে কারণে সোজা হয়ে দাঁড়িয়ে থাকা কষ্টকর হওয়ায় বাধ্য হয়েই বসে থেকে পর্বের মনোলগ শুরু করতে হয়েছে। তবে ভক্তদের ভয় না পাওয়ার পরামর্শ দিয়ে দ্রুত আশ্বস্তও করেছেন বিগ বি। জানান, আঘাত নিয়ে দুশ্চিন্তার কিছু নেই এবং চোট অতটা মারাত্মক নয়।

প্রতিযোগীদের অভ্যর্থনা জানানোর সময় যথারীতি তিনি দাঁড়িয়েই তাদের বরণ করে নেবেন। তার এমন পেশাদারত্ব দেখে সেটের সবাই করতালি দিয়ে অভিনেতার দ্রুত সুস্থতা কামনা করেন।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

আমি প্রেসিডেন্ট থাকলে ইসরায়েলে কখনো হামলা হতো না

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি যদি এখন প্রেসিডেন্ট

সবটাই মনগড়া গল্প, বললেন সাইফকাণ্ডে গ্রেপ্তার সেই শরিফুল

সাইফ আলি খানের উপর হামলা চালানোর অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন শরিফুল