ফ্যাসিস্ট আমলে সরকারপ্রধানের সফরে কোটি কোটি টাকা খরচ করা হতো: রিজভী

সেপ্টেম্বর 21, 2026
by

ফ্যাসিস্ট সরকারের আমলে সরকারপ্রধানের বিদেশ সফরে কোটি কোটি টাকা অপচয় করা হতো বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে ইতিহাসের সবচেয়ে ছোট মাত্র ৩৫ সদস্যের প্রতিনিধি দল নিউ ইয়র্কে গেছেন, যার মধ্যে সাংবাদিক ও রাজনৈতিক নেতারাও আছেন।

সোমবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, এত ছোট প্রতিনিধি দল পাঠানোর মাধ্যমেই প্রমাণিত হয় যে বিএনপি সরকার ও দলীয় প্রধান কৃচ্ছ্রসাধনের মধ্য দিয়ে দেশের অর্থনীতিকে টিকিয়ে রাখতে চান। জাতিসংঘ অধিবেশনের এই সফরটি দেশের অর্থনীতি রক্ষায় সেই দায়িত্বশীল পদক্ষেপের আরেকটি বড় দৃষ্টান্ত।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ফ্যাসিস্ট আমলে, ফ্যাসিস্ট সরকার প্রধানের যুক্তরাষ্ট্র অথবা অন্য কোনো দেশে সফরের সময় কোটি কোটি টাকা অপচয় করে সংবর্ধনা বা রিসেপশনের আয়োজন করা হতো। তবে প্রধানমন্ত্রী তারেক রহমান সে ধরনের কোনো জমকালো রিসেপশন আয়োজন সম্পূর্ণভাবে নিষেধ করে দিয়েছেন।

তিনি বলেন, অতীতে যে সরকারি অর্থ বা দূতাবাসের খরচে রাজকীয় আয়োজন করে তা দলের নেতাকর্মীদের চাঁদা বলে চালানো হতো, তা মূলত জনগণেরই টাকা। এবার প্রধানমন্ত্রী ওটা নিষেধ করে দিয়েছেন। এই পদক্ষেপের মধ্য দিয়েই প্রমাণিত হয় যে, তারেক রহমান দেশ ও জনগণের স্বার্থকেই সর্বোচ্চ প্রাধান্য দেন। তার বিরুদ্ধে চালোনো সব অপপ্রচারই পরিকল্পিত।

সূর্যের আলোকে আপনি হাত দিয়ে যেমন আড়াল করতে পারেন না। সত্য সূর্যের আলোর মতই উদ্ভাসিত এবং পরিব্যক্ত সুতরাং তাকে অপপ্রচারের ঢাকনা দিয়ে আড়াল করা যাবে না বলেও মন্তব্য করেন রিজভী।

এ সময় আরও উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও প্রাণিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এনি, সৈয়দ মুয়াজ্জুম হোসেন আলাল, যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ প্রমুখ।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

বন্যা রূপ নিয়েছে স্থায়ী জলাবদ্ধতায়, এখনও ১৩ লাখ মানুষ পানিবন্দি

নোয়াখালীতে বন্যার পানি নামছে ধীরগতিতে। ফলে নোয়াখালীর বন্যা রূপ নিয়েছে

রাউজানে মুখোশধারীদের গুলিতে গুলিবিদ্ধ অন্তত ১২ জন

চট্টগ্রামের রাউজানে একদল মুখোশধারীদের ছোড়া গুলিতে অন্তত ১২ থেকে ১৫