খালেদা জিয়ার ছবি পোড়ানোর মামলায় আ.লীগ নেতা কারাগারে

সেপ্টেম্বর 22, 2026
by

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ফেনী জেলা সহ-সভাপতি ও ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি হাজী জামাল উদ্দিনকে (৬৬) গ্রেপ্তার করেছে ফুলগাজী থানা পুলিশ। ২০১৮ সালে ফুলগাজীতে বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুর, তৎকালীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছবি পোড়ানোর ঘটনায় করা মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ফুলগাজী থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) নুরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, রোববার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ফুলগাজী উপজেলার ঘনিয়ামোড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা। পরে ২০১৮ সালে ফুলগাজীতে বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুর, তৎকালীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছবি পোড়ানোর ঘটনায় করা মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে হাজী জামাল উদ্দিনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তারের পর গতকাল সোমবার (২১ সেপ্টেম্বর) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, ২০২৪ সালের ৭ নভেম্বর আব্দুল কাদের জিলানী নামে দরবারপুরের এক বিএনপি নেতা বাদী হয়ে ফুলগাজী থানায় এ মামলা করেন। মামলায় ১৫৮ জন এজাহারনামীয় ও আরও ১৫০ থেকে ২৫০ জন অজ্ঞাত আসামি রয়েছে।

এ প্রসঙ্গে জানতে চাইলে মামলার বাদী আব্দুল কাদের জিলানী বলেন, এই মামলায় গ্রেপ্তার হাজী জামাল উদ্দিনকে আমি চিনি না। তার বাড়ি কোথায়? আমি তাকে দেখিনি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্থানীয়ভাবে ‘হাজী জামাল’ নামে পরিচিত জামাল উদ্দিন ঘনিয়ামোড়া এলাকার মৃত ননু মিয়ার ছেলে। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি নিজ বাড়িতেই অবস্থান করছিলেন। বার্ধক্যজনিত কারণে তিনি বিভিন্ন অসুস্থতায় ভুগছেন। জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নির্বাচিত হওয়ার আগে হাজী জামাল উদ্দিন ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুল আলিম দলটির সাধারণ সম্পাদক থাকাকালে তিনি ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বেও ছিলেন। হাজী জামাল উদ্দিন ফেনী জেলা পরিষদের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

সিসিসির লোগো পরিবর্তন, নৌকা আউট-শাপলা ইন

চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) লোগোতে পরিবর্তন আনা হয়েছে। এতদিন সিসিসির

২২ বছর পর অস্ট্রেলিয়ায় সিরিজ জিতল পাকিস্তান

পার্থে অস্ট্রেলিয়ার পেস কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়ে আগুন ঝরিয়েছেন পাকিস্তানের পেসাররা।