জমি বিরোধে চাচাতো ভাইকে হত্যা, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২

সেপ্টেম্বর 22, 2026
by

বাগেরহাটের রামপালে জমি বিরোধে চাচাতো ভাইদের হামলায় শেখ আহাদ আহমেদ ইতু (২৩) হত্যা মামলার এজাহারভুক্ত ২ আসামিকে মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করেছে এসআরবি-৬ সদর কোম্পানির একটি আভিযানিক দল।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৩টার দিকে খুলনার ফুলতলা থানার লারিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবি-৬-এর মিডিয়া অফিসার সৈয়দ ফজলুর রহমান।

গ্রেপ্তারকৃতরা হলেন— রামপাল উপজেলার কিসমত চণ্ডিতলা গ্রামের জাফর শেখের ছেলে বাকী বিল্লাহ শেখ (৪৭) ও মাসুম বিল্লাহ শেখ (৫২)।

এসআরবি-৬ সূত্র জানায়, মৎস্য ঘের ও বসতবাড়ির জায়গা-জমি নিয়ে বাদীপক্ষের সঙ্গে আসামিপক্ষের দীর্ঘদিনের বিরোধ ছিল। এর জেরে গত ২১ সেপ্টেম্বর রামপাল উপজেলার চণ্ডীতলা গ্রামে বাদীর বাড়ির সামনের ইটের সলিং রাস্তায় আসামিরা বাদীর বাবাকে গালাগাল ও তুচ্ছ-তাচ্ছিল্য করেন।

এ সময় বাদীর ছোট ভাই শেখ আহাদ আহমেদ ঘর থেকে বের হয়ে রাস্তায় এলে তাকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করা হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ভাই শেখ রাহাত বাদী হয়ে রামপাল থানায় হত্যা মামলা করেন।

এসআরবি-৬-এর মিডিয়া অফিসার সৈয়দ ফজলুর রহমান জানান, মামলার এজাহার বিশ্লেষণ করে অভিযুক্তদের অবস্থান শনাক্ত করা হয়। পরে খুলনার ফুলতলার লারিপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২ আসামিকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রামপাল থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

মধ্যপ্রাচ্যে অবিলম্বে যুদ্ধ বন্ধ চাইলেন সৌদি যুবরাজ

মধ্যপ্রাচ্যজুড়ে বাজছে যুদ্ধের দামামা। গাজা ও লেবাননে একের পর এক

নেচে নেচেই ফটোশুট করেন মাহিয়া মাহি

আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা