গ্রাহকের সাড়ে ১৯ কোটি টাকা ফার্স্টলিড সিকিউরিটিজের ১০ কর্মকর্তার পকেটে! : দুদকের মামলা

সেপ্টেম্বর 24, 2026
by

গ্রাহকের প্রায় সাড়ে ১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদিত ব্রোকারেজ হাউজ ফার্স্টলিড সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান ও এমডিসহ শীর্ষ কর্মকর্তাদের মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির উপপরিচালক মো. মুস্তাফিজুর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন বলে জানা গেছে।

মামলায় ফার্স্টলিড সিকিউরিটিজের মতিঝিল শাখাসহ বিভিন্ন শাখার গ্রাহকদের শেয়ার কেনার জন্য জমা করা ১৯ কোটি ৫৫ লাখ ৬০ হাজার ৪৮০ টাকা টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।

আসামিরা হলেন—ফার্স্ট লিড সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান আবু তাহের মোহাম্মদ শোয়েব, ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ঝুনু চৌধুরী, নির্বাহী পরিচালক মুহিতুল বারী রহমান, প্রতিষ্ঠানটির পরিচালক মোহাম্মদ আমান উল্লাহ, ইনচার্জ এহতেশামুল হক, পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ মনসুরুজ্জামান, রুমেল মোহাম্মদ সাইফুর রহমান পীর আ ফ ম আনোয়ারুল আম্বিয়া চৌধুরী, আব্দুর রাকিব শিকদার এবং পরিচালক মুহাম্মদ মিজানুর রহমান।

দুদক এজাহার সূত্রে জানা যায়, গ্রাহকদের কাছ থেকে শেয়ার কেনার নামে জমা নেওয়া অর্থ যথাযথভাবে শেয়ার কেনায় ব্যবহার করা হয়নি। বরং গ্রাহকদের পোর্টফোলিওতে থাকা অর্থ অনুমোদন ছাড়া স্থানান্তর করে আত্মসাৎ করা হয়েছে। এছাড়া অর্থ স্থানান্তরের সময় জাল স্বাক্ষর ও জাল দলিল ব্যবহার এবং হিসাব নথিপত্রে মিথ্যা তথ্য প্রদর্শনের অভিযোগও আনা হয়েছে। গত ৩০ জুন তারিখের শেয়ারমূল্য বিবেচনায় নিয়ে আত্মসাতের অর্থের পরিমাণ নির্ধারণ করা হয়।

দুদকের নথিতে বলছে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নির্দেশনা উপেক্ষা করে গ্রাহকদের অর্থ অনুমোদন ছাড়া স্থানান্তর করা হয়েছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ১৭ জুলাই পরিচালিত তদন্তেও ফার্স্টলিড সিকিউরিটিজের মতিঝিল শাখায় এ ধরনের অনিয়মের প্রমাণ পেয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

গ্রীষ্মকালীণ ট্রান্সফারের শেষ দিনে চেলসিতে সানচো, আর্সেনালে যোগ দিলেন স্টার্লিং

গ্রীষ্মকালীণ ট্রান্সফার উইন্ডোর শেষ দিনে জেডন সানচোকে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে

সিরিজ শুরুর আগেই ছিটকে গেলেন ইংল্যান্ডের অধিনায়ক

ইংল্যান্ডের ভাগ্যটা খারাপ বলতেই হয়। নিজেদের ফ্র্যাঞ্চাইজ ক্রিকেটের আসর দ্য