দেশের প্রেক্ষাগৃহে ‘অ্যাভেঞ্জার্স : এন্ডগেম এনকোর’, সঙ্গে আরেক চমক

সেপ্টেম্বর 24, 2026
by

মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষায় আছে ‘অ্যাভেঞ্জার্স : ডুমসডে’র। এ বছরের ডিসেম্বরে মুক্তি পাবে সিনেমাটি। তবে তার আগে বিশেষ চমক নিয়ে ফিরছে ‘অ্যাভেঞ্জার্স : এন্ডগেম’। ২০১৯ সালের ইতিহাস গড়া এই সিনেমা বিশেষ সংযোজনসহ শুক্রবার (২৫ সেপ্টেম্বর) মুক্তি পাচ্ছে ‘অ্যাভেঞ্জার্স : এন্ডগেম এনকোর’।

বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে একই দিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহেও মুক্তি পাচ্ছে সিনেমাটি। মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্সের বিভিন্ন শাখায় চলবে এটি। এর সঙ্গে থাকছে আরেক চমক ‘মিউটিনি’। জেসন স্ট্যাথাম অভিনীত সিনেমাটিও একই দিন মুক্তি পাচ্ছে স্টার সিনেপ্লেক্সে।

ডিসেম্বরে মুক্তি পেতে যাওয়া ‘অ্যাভেঞ্জার্স : ডুমসডে’র মূল প্রেক্ষাপট সহজে বুঝতে পেছনের গল্পের ধারাবাহিকতা মনে রাখা জরুরি। সেটার জন্যই পুনরায় ‘অ্যাভেঞ্জার্স : এন্ডগেম’কে পর্দায় আনছে মার্ভেল। পুরনো সিনেমাটির সঙ্গে প্রায় চার মিনিটের দৃশ্য যুক্ত করা হয়েছে। ফলে বড় পর্দায় চেনা উত্তেজনাপূর্ণ দৃশ্যের সঙ্গে নতুনত্বও পাবে দর্শক।

অন্যদিকে ‘মিউটিনি’ আন্তর্জাতিক বাজারে মুক্তি পায় ২১ আগস্ট। অ্যাকশন-থ্রিলার সিনেমাটি এবার দেশের বড় পর্দায় দেখা যাবে। জ্যাঁ-ফ্রাঁসোয়া রিশে পরিচালিত এই সিনেমায় জেসন স্ট্যাথামের পাশাপাশি অভিনয় করেছেন অ্যানাবেল ওয়ালিস, রোল্যান্ড মোলার, অ্যাড্রিয়ান লেস্টার, জেসন ওং, আরনাস ফেদারাভিচুসহ অনেকে।

বিশাল কার্গো জাহাজের ভেতরে বন্দুকযুদ্ধ, মারামারি, ধাওয়া এবং বিস্ফোরণের পাশাপাশি জেসন স্ট্যাথামের পরিচিত সেই অ্যাকশন দৃশ্য। কখনও তাকে একাধিক প্রতিপক্ষের বিরুদ্ধে লড়তে দেখা যায়, কখনও আবার বিপজ্জনক পরিস্থিতিতে বুদ্ধি খাটিয়ে বেরিয়ে আসতে দেখা যায়। এক দিকে সমুদ্রের বিশালতা, অন্যদিকে জাহাজের সীমিত পরিসরে সংঘাতের তীব্র্রতা অন্যরকম এক আবহ তৈরি করে। সবমিলিয়ে বড় পর্দায় সিনেমাটি দর্শককে রোমাঞ্চকর এক অভিজ্ঞতা দেবে।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

টাঙ্গাইলে অটোরিকশা‌য় বাসের ধাক্কায় চালকসহ নিহত ২

টাঙ্গাইলের কা‌লিহাতী‌তে মহাসড়‌কে অ‌টো‌রিকশা‌য় বাসের ধাক্কায় চালকসহ দুইজন নিহত হ‌য়ে‌ছেন।

বন্যায় কুমিল্লায় প্রাণিসম্পদে ৩০৮ কোটি টাকার ক্ষতি

বন্যায় কুমিল্লার ১৪টি উপজেলা পানিতে তলিয়ে গেছে। এসব উপজেলায় প্রাণিসম্পদের