এত চরিত্র করেছি, এখন ভাবতে হয়, নতুন আর কী করব : প্রসেনজিৎ

সেপ্টেম্বর 30, 2026
by

পশ্চিমবঙ্গের সিনেমায় তাকে বলা হয় ‘মিস্টার ইন্ডাস্ট্রি’। চার দশক ধরে টলিউড মাতিয়ে রেখেছেন প্রসেনজিৎ চ্যাটার্জি। মশলা সিনেমার নায়ক থেকে বৈচিত্র্যময় সব চরিত্রের অভিনেতা, পর্দায় প্রসেনজিতের উপস্থিতি বিস্ময়ের মতোই।

আজ এই নন্দিত তারকার জন্মদিন। ৬৪-তে পা রাখলেন বুম্বা দা। বিশেষ দিনে ভক্ত, শুভাকাঙ্ক্ষী আর সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হচ্ছেন অভিনেতা।

জন্মদিনে আনন্দবাজারের এক সাক্ষাৎকারে ক্যারিয়ারের নানা বিষয়ে কথা বলেছেন প্রসেনজিৎ। গত এক-দেড় দশকে প্রসেনজিৎ এত এত ব্যতিক্রম চরিত্র করেছেন, এখন তাকে রীতিমতো বেগ পেতে হচ্ছে ভিন্ন চরিত্রের জন্য।

প্রসেনজিৎ বলেন, ‘এত চরিত্র করে ফেলেছি। এখন ভাবতে হয়, নতুন আর কী করব! চরিত্র বাছতে খুব কঠিন লড়াই করতে হচ্ছে। সহজে আর এ রকম চরিত্র আসছে না, যা আগে করিনি। ভাঙাচোরারও তো একটা সীমা আছে। আর আলাদা কী করব, বুঝে উঠতে পারছি না।’

এই না-পাওয়ার সঙ্গে ক্ষুধাটাও এখনো রয়েছে প্রসেনজিতের। যেমন এ বছরের মধ্যেই দুটি ভিন্ন ছবিতে রকস্টার ও ডাক্তার চরিত্রে হাজির তিনি। চেষ্টা কি কম করছেন। প্রসেনজিৎ জানান, এখন যেসব চরিত্র তার কাছে আসে, সেরকম চরিত্র গত কয়েক বছরে করে ফেলেছেন তিনি। ফলে ছবি বেছে নিতে ঝক্কি পোহাতে হয় অভিনেতাকে।

তবু এ সময়ে এসে কিছুই কি নেই বাকি? কী ধরনের চরিত্র করার ইচ্ছে এখনো পুষে রেখেছেন বুম্বা? জবাব দেন এভাবে, ‘‘গডফাদার’-এ মার্লন ব্র্যান্ডোর চরিত্রটার মতো কিছু করার ইচ্ছা নিশ্চয়ই আছে!’’

প্রসঙ্গত, প্রসেনজিতের জন্ম ১৯৬২ সালের ৩০ সেপ্টেম্বর, খ্যাতিমান অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায় ও অভিনেত্রী পল্লবী চট্টোপাধ্যায়ের ঘরে। শিশুশিল্পী হিসেবে প্রথম পর্দায় আগমন। আর নায়ক হিসেবে অভিষেক ঘটে ‘দুটি পাতা’ (১৯৮৩) দিয়ে। আর ১৯৮৭ সালের ‘অমর সঙ্গী’ দিয়ে তিনি তারকাখ্যাতি পান। সেই দাপট এখনো অব্যাহত রেখেছেন অভিনেতা।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

আজ আসছেন জাতিসংঘ মহাসচিব

চার দিনের সফরে আজ (বৃহস্পতিবার) ঢাকায় আসছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও

গাজীপুরে কারখানার দেয়াল ধসে তিন শ্রমিক নিখোঁজ

গাজীপুর সদর উপজেলায় একটি কারখানার দেয়াল ধসের ঘটনা ঘটেছে। এ