‘জয়ার পরিবারের সঙ্গে বিয়ের বিষয় নিয়ে কখনোই আলোচনা করিনি’

সেপ্টেম্বর 25, 2026
by

বলিউডের অন্যতম চর্চিত দম্পতি অমিতাভ বচ্চন ও জয়া বচ্চন। কয়েক দশক পার হলেও তাদের প্রেম ও বিয়ের গল্প আজও দর্শকদের সমানভাবে আকর্ষণ করে। সাধারণত বিয়ের কয়েক মাস আগে থেকেই দুই পরিবারে নানা আয়োজন ও পরিকল্পনার ধুম পড়ে যায়। তবে এই তারকা দম্পতির বিয়ের গল্পটি ছিল একেবারেই ভিন্ন এবং নাটকীয়।

অমিতাভ নাকি জয়ার বাড়িতে গিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো আলোচনার প্রয়োজনই মনে করেননি! সম্প্রতি জনপ্রিয় রিয়েলিটি শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’র (কেবিসি) মঞ্চে নিজেদের সেই হঠাৎ বিয়ের নেপথ্য গল্প শেয়ার করেছেন বিগ বি। অনুষ্ঠানে এক প্রতিযোগী অহেলি রায় অমিতাভকে প্রশ্ন করেন, বিয়ের আগে কীভাবে তিনি জয়ার পরিবারকে রাজি করিয়েছিলেন এবং কীভাবে হবু শাশুড়ির মন জয় করেছিলেন?

উত্তরে অমিতাভ বচ্চন হাসিমুখে জানান, জয়ার পরিবারের সঙ্গে বিয়ে নিয়ে সরাসরি কোনো আনুষ্ঠানিক কথাবাতাই তিনি বলেননি। অমিতাভের ভাষ্য, ‘আমরা জয়ার পরিবারের সঙ্গে এই বিষয় নিয়ে কখনোই আলোচনা করিনি। একদিন হঠাৎ করেই আমি জয়াকে বলেছিলাম আমাদের এখন বিয়ে করে নেওয়া উচিত। জয়াও সাথে সাথে রাজি হয়ে যায়। এরপর আমরা দুজনে মিলে বিয়ের সিদ্ধান্ত নিয়ে নিই, আর অন্য কারও সঙ্গে কোনো আলোচনার প্রয়োজন মনে করিনি।’

নিজেই তার বাবা-মায়ের কাছে গিয়ে সিদ্ধান্তের কথা জানান। সেই মুহূর্তের স্মৃতিচারণ করে অমিতাভ বলেন, ‘জয়া তার বাবা-মায়ের কাছে গিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছিল। তবে আমি আজও জানি না জয়া সেদিন কী বলেছিল যে, তারা প্রথমে এই সম্পর্ক মেনে নিতে একদমই রাজি হননি! এরপর আমরা নিজেদের মধ্যে আলোচনা করি এবং ঠিক তার পরদিনই বিয়ের পিঁড়িতে বসে পড়ি।’

বর্তমান সময়ের দীর্ঘ ও জমকালো বিয়ের প্রস্তুতি প্রসঙ্গে নিজের ভিন্ন ভাবনার কথা জানান এই প্রবীণ অভিনেতা। অমিতাভ মনে করেন, বিয়ের তারিখ নির্ধারণ, কেনাকাটা কিংবা ঘোরাঘুরির মতো দীর্ঘ আনুষ্ঠানিকতায় ব্যস্ত থাকার বিশেষ কোনো প্রয়োজন নেই। যদি দুটি মানুষ মন থেকে একে অপরকে আপন করে নেন, তবে তার চেয়ে বড় আর কিছু হতে পারে না।

উল্লেখ্য, ১৯৭৩ সালের ৩ জুন বিবাহবন্ধনে আবদ্ধ হন অমিতাভ বচ্চন ও জয়া বচ্চন। তাদের অভিনীত ব্যবসাসফল সিনেমা ‘জঞ্জির’-এর অভাবনীয় সাফল্যের পরপরই নিজেদের সম্পর্ককে পরিণয়ে রূপ দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছিলেন এই তারকা জুটি।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

রোহিঙ্গা সংকট ও বঙ্গোপসাগরে জ্বালানি অনুসন্ধানে বিনিয়োগের আহ্বান : সংসদের স্পিকার

মিয়ানমার থেকে বলপূর্বক বাস্তুচ্যুত প্রায় ১২ লাখ রোহিঙ্গা জনগোষ্ঠীর নিজ

ফ্যাসিবাদের দোসরদের বিচার বাংলার মাটিতেই হবে: সমন্বয়ক কাদের

চট্টগ্রাম বিভাগীয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী